Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Arpita Mukherjee

মাকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত! আর কিছুদিন বাড়িতে থাকতে চেয়ে হাই কোর্টে অর্পিতা

মায়ের মৃত্যুর কারণে প্যারোলে ছুটি নিয়ে বেলঘরিয়ার বাড়িতে ফিরেছেন অর্পিতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ১৩:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ১৩:১৭

options
link
মাকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত! আর কিছুদিন বাড়িতে থাকতে চেয়ে হাই কোর্টে অর্পিতা zoom

অর্ণব আইচ: প্যারোলে ছুটির মেয়াদ বাড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর দাবি, মাতৃবিয়োগে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই আরও কয়েকদিন বাড়িতে থাকতে চাইছেন তিনি।

মায়ের মৃত্যুর কারণে গত বৃহস্পতিবার প্যারোলে ছুটি নিয়ে বেলঘরিয়ার বাড়িতে ফিরেছেন অর্পিতা। আই জি (কারা)-এর হাতে কোনও অভিযুক্তকে পাঁচ দিনের প্যারোলে ছুটি দেওয়ার ক্ষমতা আছে। প্রাথমিকভাবে তিনি দুদিনের ছুটি মঞ্জুর করেছিলেন। পরে তা আরও দুদিন অর্থাৎ সোমবার অবধি বাড়ানো হয়েছে। ফলে অর্পিতা মুখোপাধ্যায়কে সোমবার জেলে ফিরে যেতে হবে। কিন্তু তিনি আরও কয়েক দিন বাড়িতে থাকতে চাইছেমন। মায়ের পারলৌকিক ক্রিয়াকর্ম সারতে চান। আর তাই প্যারোলের মেয়াদ বাড়াতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন। অর্পিতার দাবি, মানসিকভাবে অস্থির অবস্থায় রয়েছেন। তাই আরও কয়েকদিন বাড়িতে থাকতে চাইছেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২২ সালে ২৩ জুলাই ফ্ল্যাটে টানা তল্লাশিতে টাকা উদ্ধার হওয়ায় গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই থেকেই জেলবন্দি তিনি। একাধিকবার মায়ের অসুস্থতার কথা জানিয়ে জামিন চেয়েছিলেন তিনি। কিন্তু মেলেনি। ফলত মায়ের সঙ্গে যোগাযোগ বলতে মাঝে মধ্যে ফোনে কথা। তবে মেয়ের বাড়ি ফেরার অপেক্ষা করতেন তিনি। প্রতিবেশীদের বলতেন সেকথা। কিন্তু জীবদ্দশায় মেয়ের দেখা মিলল না। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হয় অর্পিতার মায়ের। রাতেই খবর পৌঁছয় জেলে। বৃহস্পতিবার সকালেই প্যারোলে মুক্তির আবেদন করেন অর্পিতা। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.