Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Deganga

পর পর দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, এক ঘণ্টার অপারেশনে লুট নগদ-সহ প্রচুর সোনার গয়না

দেগঙ্গায় শুরু তদন্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ১৬:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ১৬:৫১

options
link
পর পর দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, এক ঘণ্টার অপারেশনে লুট নগদ-সহ প্রচুর সোনার গয়না zoom

অর্ণব দাস, বারাসত: পর পর দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেগঙ্গায়। প্রায় একঘণ্টা অপারেশন চালিয়ে প্রচুর সোনার গয়না-সহ নগদ টাকা মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে ডাকাতের দলটি। তদন্ত শুরু করেছে পুলিশ।

দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের কলাপোল এলাকাতেই বাড়ি মৃণাল চৌধুরী এবং তরুণ তপন দেবের। রাস্তার উপরে দুজনের দোতলা বাড়ি। বাড়ি দুটি রাস্তার দুপাড়ে। দুজনেই ব্যবসায়ী। শনিবার রাতে বাইকে চেপে ৮ জনের একটি ডাকাত দল প্রথমে মৃণাল চৌধুরীর বাড়িতে ঢোকে। আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সকলকে প্রাণে মারার হুমকি দেয়। এর পর একটি ঘরে তাদের আটকে রেখে মৃণালের তিন ছেলের বউয়ের ঘরের আলমারি ভেঙে লুটপাট চালায়। জানা গিয়েছে, তিনটি আলমারির লকার ভেঙে সোনার গয়না-সহ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দলটি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃণালের বাড়িতে ডাকাতি চলাকালীনই ৮ ডাকাতের মধ্যে ৪ জন ঢোকে ব্যবসায়ী তরুণ তপন দেবের বাড়িতে। ওই ব্যবসায়ীর পরিবারেরও সকলকে ভয় দেখিয়ে একটি ঘরে আটকে রাখে। এর পর ছটি ঘরে ঢুকে লুটপাট চলায় ডাকাত দলটি। তরুণ তপনের বাড়ি থেকে ১৫ ভরি সোনার গয়না-সহ ৩ লক্ষ টাকা নিয়ে ডাকাত দল চম্পট দিয়েছে বলেই জানা গিয়েছে। এভাবে একরাতে একসময় পরপর দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ডাকাতির তদন্ত শুরু করেছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.