Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Khadaan

‘শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ?’, যিশুকে ফোন দেবের, তার পর…

কোন সিনেমার কথা বলতে চাইলেন দেব?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০২৪, ১৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০২৪, ১৯:৫৩

options
link
‘শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ?’, যিশুকে ফোন দেবের, তার পর… zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেব-যিশুর ফোনালাপের পালা আজকাল সবার সামনেই চলছে। মেদিনীপুরের এক অনুষ্ঠানে গিয়ে মঞ্চ থেকে সটান দেবকে ফোন করেছিলেন যিশু। এবার দেবের পালা। সাংবাদিকদের সামনেই ‘খাদান’ (Khadaan)-এর সহ-অভিনেতাকে ফোন করলেন অভিনেতা-প্রযোজক। তার পরই প্রশ্ন, “শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ?”

Dev Jisshu

Advertisement

কানাঘুষো বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। রটনা, শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে। সেই জল্পনাতেই যেন ঘি ঢাললেন দেব। ‘খাদান’ সিনেমার প্রচারের ফাঁকেই ফোন স্পিকারে দিয়ে যিশুকে ফোন করলেন সুপারস্টার। সাংবাদিকদের সামনেই জানতে চাইলেন, “শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ?” জল্পনা জিইয়ে রেখেই দেবের প্রশ্নের উত্তর দিলেন যিশু। বললেন, “সে তো আমিও শুনলাম।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

যিশুর উত্তর শেষ হতে না হতেই দেবের পালটা প্রশ্ন, “কনফার্ম নয়?” যিশুর জবাব, “আমি অন্তত জানি না। আমি হয়তো…।” কথা শেষ হওয়ার আগেই দেব বলে উঠলেন, “ওহ! রাত্রিবেলা ফোন করছি। এগুলো মিডিয়া জেনে নিলে আবার নিউজ করবে।” আলোচনা ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে দেখে ফোনের স্পিকার অফ করে দেন দেব। হাসতে হাসতে যিশুকে জানান, রাতে তাঁর সঙ্গে আবার কথা বলবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

ডিভোর্স জল্পনায় জেরবার হয়েও যখনই সুযোগ পাচ্ছেন ‘খাদান’ সিনেমার প্রচার করছেন যিশু। তবে প্রচারের সিংহভাগ দায়িত্ব দেবের কাঁধেই। এই ছবিতে বহুদিন পর দেবকে অ্যাকশনের মেজাজে দেখা যাবে। তাঁর সঙ্গী হিসেবেই যিশুকে দেখা যাচ্ছে। বড়দিনের ঠিক আগে, ২০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘খাদান’। দেব-যিশু ছাড়াও সুজিত রিনো দত্ত পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন বরখা বিশত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা। ইতিমধ্যেই ছবির দুটি গান প্রকাশ্যে এসেছে। ‘রাজার রাজা’র পাশাপাশি ‘হায় রে বিয়ে’ও দর্শকদের প্রশংসা পেয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surinder Films (@surinderfilms)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.