Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Rakhee Gulzar

৩০ বছর বাদে ফিরল ‘করণ-অর্জুন’, IFFI থেকে কী বললেন শাহরুখ-সলমনের ‘অনস্ক্রিন মা’ রাখি?

'রাখিজির ভবিষ্যদ্বাণীই ঠিক', রসিকতা করে বলেছিলেন সলমন। এবার রাখি গুলজার কী বলছেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৪, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৪, ১৮:৫৬

options
link
৩০ বছর বাদে ফিরল ‘করণ-অর্জুন’, IFFI থেকে কী বললেন শাহরুখ-সলমনের ‘অনস্ক্রিন মা’ রাখি? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মেরে করণ অর্জুন আয়েঙ্গে…’, নয়ের দশকের পর্দায় এক বৃদ্ধা মায়ের কাতর আর্তি দেখে প্রেক্ষাগৃহে চোখের জল ফেলেছিলেন দর্শকরা। সিনেমার ক্লাইম্যাক্সে ‘করণ অর্জুন’ (Karan Arjun) এলেন এবং মারপিটের মারপ্যাঁচে বাজিমাত করলেন। এবার তিন দশক বাদে ফের একবার দর্শকরা সেই বলিউড সিনেমার স্বাদ পাচ্ছেন বড়পর্দায়। ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে ফের পা রেখেছে ‘করণ-অর্জুন’। আর সেই প্রেক্ষিতেই IFFI থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখ-সলমনের ‘অনস্ক্রিন মা’ রাখি গুলজার (Rakhee Gulzar)।

সদ্য আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের জন্য গোয়াতে পৌঁছেছেন রাখি গুলজার। নেপথ্যে নন্দিতা-শিবপ্রসাদের সিনেমা ‘আমার বস’। IFFIতে দুটো বিভাগে প্রদর্শিত হবে এই বাংলা ছবি। শুধু তাই নয়, আন্তর্জাতিক সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দিতাতেও নেমেছে ‘আমার বস’। সেই মঞ্চেই বিশেষ অতিথি হিসেবে হাজির রাখি গুলজার। তিন দশক আগে ‘করণ-অর্জুন’ সিনেমায় দুঃখিনী মা দুর্গা সিংয়ের চরিত্রে মন কেড়েছিলেন তিনি। এবার দীর্ঘ এতগুলো বছর বাদে যখন সেই ছবি সিনেমা হলে ফের একবার মুক্তির আলো দেখল, তখন প্রবীণ অভিনেত্রীর কী মত? এই প্রজন্মের মানুষ কি ‘করণ-অর্জুন’কে স্বাগত জানাবেন? এপ্রসঙ্গে রাখি গুলজারের মন্তব্য, “বর্তমান প্রজন্মের ভালো লাগবে এই ছবি। শুধু তাই নয়, বাচ্চারাও উপভোগ করবে ‘করণ-অর্জুন’।” গোয়াতে IFFI-তে গিয়ে কেমন অভিজ্ঞতা? এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবীণ অভিনেত্রীর মন্তব্য, “নতুন একটা পরিবেশ। নতুন শহর। আমি এর আগে দিল্লিতে এই ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছি আর এবার গোয়াতে এলাম। অল্প সময়ের জন্য হলেও বেশ লাগল।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Salman Khan REACTS To Karan Arjun Re-Releasing After 30 Years

১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ ছবিটি পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। মিউজিকের দায়িত্বে ছিলেন পরিচালকের ভাই রাজেশ রোশন। পুনর্জন্মের গল্প নিয়ে সিনেমায় শাহরুখ-সলমনের দাদাভাই জুটি নজর কেড়েছিল সকলের। তাঁদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার। দুই ভাইয়ের প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল কাজল এবং মমতা কুলকার্নিকে। তার পর থেকেই বলিউডের দুই সুপারস্টারকে এখনও পর্যন্ত একসঙ্গে দেখলেই করণ-অর্জুন বলে সম্বোধন করেন সকলে। সিনেমা নিয়ে এতটাই উন্মাদনা তৈরি হয়েছিল যে যমজ পুত্রসন্তানের নাম পর্যন্ত অনেকে করণ-অর্জুনই রেখেছিলেন। এবার সেই ছবিই আরও একবার প্রেক্ষাগৃহে এল ২২ নভেম্বর। সুখবর শেয়ার করে সলমন খান (Salman Khan) আগেই রসিকতা করে বলেছিলেন, “সিনেমায় রাখিজির করা ভবিষ্যদ্বাণীই ঠিক হল।” এবার IFFI থেকে উচ্ছ্বাস প্রকাশ রাখি গুলজারের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.