Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Uttar Pradesh

গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো-লাঠি, উত্তরপ্রদেশে গণধর্ষিতা নার্স!

অভিযুক্তদের মধ্যে এক মামা ও তার ভাগ্নেও ছিল বলে দাবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৪, ১৮:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৪, ১৮:৩৮

options
link
গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো-লাঠি, উত্তরপ্রদেশে গণধর্ষিতা নার্স! zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নার্সকে ভয়ংকর গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। নির্যাতিতার পরিবারের দাবি, সব মিলিয়ে ৬ জন এই কাণ্ডে জড়িত। তবে ধর্ষণ করেছে দুজন। এছাড়াও অভিযোগ, তরুণীর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ও লাঠি প্রবেশ করানোর। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারা।

নির্যাতিতার স্বামী জানিয়েছেন, তাঁর স্ত্রী একজন নার্স হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার তিনি স্কুটারে করে কাজে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁর পথ আগলে দাঁড়ায় অভিযুক্তরা। তার পরই তাঁকে টেনে নিয়ে যাওয়া হয় পাশের ঝোপে। সেখানেই পাশবিক নির্যাতন করা হয় নির্যাতিতাকে। অভিযুক্তদের মধ্যে এক মামা ও তার ভাগ্নেও ছিল বলে দাবি তাঁর। সেই সঙ্গেই তাঁর দাবি, তরুণীর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছেটানো হয়েছে। প্রবেশ করানো হয় লাঠি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এএসপি প্রদীপকুমার বর্মা জানাচ্ছেন, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় তদন্ত। তরুণী বেশ কিছু ভয়ংকর অভিযোগ করেছেন। যার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। এদিকে ওই তরুণীর সঙ্গে গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা যাচ্ছে। সেই ব্যক্তি ও তাঁর পরিবার তাঁকে মারধর করেছিল বলেও অভিযোগ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.