Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬

রেফারির সঙ্গে বচসা, শিলটন-কিংশুকের শাস্তি ঘোষণা করল আইএফএ

কী শাস্তি পেলেন তাঁরা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৬:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৬:১৩

options
link
রেফারির সঙ্গে বচসা, শিলটন-কিংশুকের শাস্তি ঘোষণা করল আইএফএ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর কলকাতা লিগের ডার্বিতে রেফারির সঙ্গে বচসায় জড়ানোয় মোহনবাগানের দুই খেলোয়াড় শিলটন পাল এবং কিংশুক দেবনাথকে শাস্তি দেওয়ার কথা জানিয়েছিল আইএফএ। দীর্ঘদিন পর অবশেষে শনিবার সেই শাস্তির কথা ঘোষণা করল রাজ্য ফুটবল সংস্থা। ম্যাচ চলাকালীন ঝামেলা জড়ানোয় শিলটনকে ২ লক্ষ এবং কিংশুককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যাচের পর আইএফএ-কে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তিন ম্যাচের জন্য মাঠে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্তের উপর। তবে বাগান সহ-সচিব সৃঞ্জয় বোসকে সতর্ক করে ছেড়ে দেওয়া হল।

[কাশ্মীরের মজিদকে ফুটবলে ফেরাতে হাত বাড়ালেন বাইচুং]

পুজোর আগে চতুর্থীতে শিলিগুড়িতে অনুষ্ঠিত কলকাতা লিগের ডার্বিতে একটা পেনাল্টিকে ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত হয়েছিল। বক্সের মধ্যে ইস্টবেঙ্গলের এক খেলোয়াড়কে ফেলে দেওয়ায় ফাউলের নির্দেশ দিয়েছিলেন ওই ম্যাচের লাইন্সম্যান কুণাল সরকার। সঙ্গে সঙ্গেই পেনাল্টির সংকেত দেন রেফারি রঞ্জিত বক্সি। তখন মোহনবাগান ২-১ গোলে জিতছিল। তাঁদের দাবি ছিল, ইস্টবেঙ্গলকে দেওয়া পেনাল্টি ন্যায্য নয়। লাইন্সম্যানের প্ররোচনাতেই রেফারি পেনাল্টি দিতে বাধ্য হন। এরপরই রেফারির দিকে তেড়ে যায় পুরো সবুজ-মেরুন বাহিনী। তখন খেলা চালিয়ে যেতে রেফারিরা সক্ষম হলেও পরে খেলার শেষে এই নিয়ে ফের শুরু হয় আর এক প্রস্থ গণ্ডগোল। ম্যাচের শেষে বাগান ক্লাবকর্তারা মাঠেই ক্ষোভে ফেটে পড়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, এভাবে চলতে পারে না। সেই গণ্ডগোলের জেরেই দুই ফুটবলার-সহ দু’জন কর্তার নামও তুলে ধরা হয় রেফারিজ রিপোর্টে। তারই সাজা ঘোষণা হল এদিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[১৭২ রানে গুটিয়ে গেল কোহলিদের প্রথম ইনিংস, চাপে শ্রীলঙ্কাও]

এদিকে, নিজেদের আই লিগের হোম ম্যাচ যুবভারতীতেই খেলতে পারবে দুই প্রধান। এদিন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইস্ট-মোহনের কর্তারা। তারপরই সিদ্ধান্ত হয় যে, দুই প্রধানকে ম্যাচ পিছু ১৫ হাজার টাকা দিতে হবে। তবে এছাড়া আর কোনও কিছু বাবদ টাকা লাগবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.