Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Arabul Islam

গড়ে ফিরেও দখলে এল না পঞ্চায়েত সমিতির ঘর! এবার হাই কোর্টে আরাবুল

টানা ১২ বছর ওই ঘরে বসে এলাকার মানুষকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে পরিষেবা দিয়েছেন আরাবুল ইসলাম। তিনি জেলে যাওয়ার পর ঘর দখল করেন বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ খাইরুল ইসলাম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৪, ১৪:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৪, ১৪:৩৪

options
link
গড়ে ফিরেও দখলে এল না পঞ্চায়েত সমিতির ঘর! এবার হাই কোর্টে আরাবুল zoom

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত সমিতির হারানো ঘর ফিরে পেতে এবার আদালতের দ্বারস্থ আরাবুল ইসলাম (Arabul Islam)। সোমবার এবিষয়ে হাই কোর্টে আর্জি জানালেন তিনি। আরাবুলের যুক্তি, চেনা ঘর, চেনা চেয়ারে না বসলে কাজে গিয়ে আমজনতা সমস্যায় পড়বে।

একটা-দুটো বছর নয়, টানা ১২ বছর একই ঘরে বসে এলাকার মানুষকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে পরিষেবা দিয়েছেন আরাবুল ইসলাম। ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই সামনের প্রথম ঘরটিকে সবাই সভাপতির ঘর বলে চেনেন, জানেন। অভিযোগ, আরাবুল জেলে যেতেই সেই ঘরটি দখল করে নিয়েছেন আরাবুল বিরোধী তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ খাইরুল ইসলাম। হাই কোর্টের রায়ে আরাবুল দশ মাস পরে পঞ্চায়েত সমিতিতে ফিরলেও তাঁর পুরনো ঘর ফিরিয়ে দিতে নারাজ খাইরুল। সেই ঘর ফিরে পেতেই এবার আইনের দ্বারস্থ একদা ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলাম।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরাবুল ইসলাম বলেন, “২০১৩ সাল থেকে ওই ঘরটায় আমি বসছি। এক বার সহ-সভাপতি এবং দু’বার সভাপতি হিসাবে আমি ওই ঘরেই বসে কাজকর্ম করেছি। দোতলাতেই বিডিও, সহকারী সভাপতি ও কর্মাধ্যক্ষদের অফিস আছে। এখানেই সভাপতির ঘর হলে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পাবেন। আমি যদি অন্যত্র বসি তাহলে মানুষের দুর্ভোগ বাড়বে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.