সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামেই নদী৷ ছোট ছোট নুড়ির উপরে বড়জোর হাঁটু অবধি জল৷ তাতেই মিলেমিশে থাকে মাছ-মাছরাঙারা৷ মূর্তি৷ শান্ত প্রকৃতির একনিষ্ঠ প্রেমিকদের কাছে মূর্তিমান স্বর্গের প্রতীক ডুয়ার্সের ছোট্ট এই গ্রাম৷ যেখানে অবাধে ঘুরে বেড়ায় বুনো হাতির দল ও গন্ডারের পাল৷

কী দেখবেন –
- সবুজে ঘেরা জঙ্গলের মাঝে পাবেন শান্ত সকালের দিব্য অনুভূতি৷
- বাড়ি ফেরার কোনও তাড়া নেই৷ ঘণ্টার পর ঘণ্টা ছিপ নিয়ে বসে থাকতে পারেন মূর্তি নদীর তীরে৷
- ইচ্ছে করলে নিখোঁজ হয়ে যেতে পারেন জঙ্গলের সবুজ রাজত্বে বুনো হাতি, গন্ডারদের খোঁজে৷
- বিকেলে আবার পরিযায়ী হয়ে ফিরে আসতে পারেন মূর্তির বাঁকে৷ যেখানে বৈকালিক আসর বসায় পাখির দল৷
- একটু সময় থাকলে ঘুরে আসতে পারেন গরুমারা জাতীয় উদ্যান কিংবা চাপরামারির জঙ্গল৷

কোথায় থাকবেন –
পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রামের কথা এখনও অনেকেরই অজানা৷ কিন্তু, ধীরে ধীরে পর্যটকদের মধ্যে বাড়ছে এর জনপ্রিয়তা৷ তাই গড়ে উঠছে নানা অত্যাধুনিক হোটেল, কটেজ৷
তবে প্রকৃতির মাঝে তাবু খাটিয়ে জ্যোৎস্না রাতে বুনো ফুলের গন্ধ গায়ে মেখে তারাদের সঙ্গে গল্পও জুড়ে দিতে পারেন আপনি৷
কীভাবে যাবেন –
শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি কিংবা নিউ মাল জংশন, তিন জায়গা থেকেই যাওয়া যায় মূর্তি গ্রামে৷ শুধু একটি গাড়ি ভাড়া করে নিতে হবে৷ আর খাবার হোটেল থেকেই পেয়ে যাবেন৷

সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন