Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Vineet Goyal

বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার শীর্ষ আদালতে, শুনবে কলকাতা হাই কোর্ট

আর জি কর কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন চলাকালীন নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশ করে ফেলেছিলেন কলকাতার তৎকালীন বিনীত গোয়েল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৪, ১৮:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৪, ১৮:৩৬

options
link
বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার শীর্ষ আদালতে, শুনবে কলকাতা হাই কোর্ট zoom

সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট নয়। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনবে হাই কোর্ট। আর জি করের নির্যাতিতা চিকিৎসকের নাম ও পরিচয় প্রকাশ্যে আনায় বিনীতের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছিল শীর্ষ আদালতে। মঙ্গলবার সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করা হল।

আর জি কর কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন চলাকালীন নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশ করে ফেলেছিলেন বিনীত গোয়েল। যা আইনত অপরাধ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের আরজি জানিয়েছেন মামলাকারী। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্টে ‘অভয়া’ মামলা চলাকালীন সেখানেও বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। স্বাভাবিকভাবে শীর্ষ আদালতে মামলা দায়ের হওয়ায় হাই কোর্টে দায়ের হওয়ায় মামলায় হস্তক্ষেপ করতে চাইছিল না আদালত। সুপ্রিম কোর্ট থেকে লিখিত অনুমতি নিয়ে আসার কথা বলেছিলেন হাই কোর্টের বিচারপতি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলা চলাকালীন আইনজীবী ফিরোজ এডুলজির জুনিয়র বিষয়টি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নজরে আনেন। এর পরই প্রধান বিচারপতি জানান, বিনীত গোয়েল সংক্রান্ত মামলাটি হাই কোর্টে বিচারাধীন রয়েছে। তাই ওই আবেদনটির শীর্ষ আদালতে শুনানি হবে না। ফলে হাই কোর্টে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলার শুনানিতে কোনও সমস্যা রইল না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.