Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

হায়দরাবাদে গ্রেফতার আইএস মডিউলের ২ চাঁই

হায়দরাবাদে অভিযান চালিয়ে এনআইএ’র গোয়েন্দারা ১০টি আইএস মডিউলের খোঁজ পেয়েছিলেন৷ এবার গ্রেফতার করা হল মডিউলের দুই চাঁইকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৬, ২০:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৬, ২০:১৫

options
link
হায়দরাবাদে গ্রেফতার আইএস মডিউলের ২ চাঁই zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে যে আইএস জঙ্গিরা শক্তি বৃদ্ধি করছে তা আগেভাগেই আঁচ করতে পেরেছিলেন ভারতীয় গোয়েন্দারা৷ কিছুদিন আগেই হায়দরাবাদে অভিযান চালিয়ে এনআইএ’র গোয়েন্দারা ১০টি আইএস মডিউলের খোঁজ পেয়েছিলেন৷ এবার গ্রেফতার করা হল মডিউলের দুই চাঁইকে৷

হায়দরাবাদে আইএস জঙ্গিদের কার্যকলাপের প্রধান নিয়ন্ত্রক ছিলেন যিনি, সেই ইয়াসির নিয়ামুতুল্লাহকে এদিন গ্রেফতার করা হয়৷ সেদিন জঙ্গি ডেরায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নগদ অর্থও পেয়েছিলেন বিজ্ঞানীরা৷ বাইরে থেকে নয়, দেশের ভিতর থেকেই যে কেউ জঙ্গিদের কাজে অর্থ জোগান দিচ্ছিল সে ব্যাপারে সন্দেহ দানা বাঁধে গোয়েন্দাদের৷ এদিন জঙ্গিদের অর্থ জোগান দেওয়ার অভিযোগে আতাউল্লা রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ২৯ জুন তল্লাশি চালিয়ে ১০টি আইএস মডিউলের খোঁজ পায় এনআইএ গোয়েন্দারা৷ গ্রেফতার করা হয় পাঁচজনকে৷ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে৷ এদের জিজ্ঞাসাবাদ করেই দেশে আইএস নেটওয়ার্কের হদিশ পেতে চেয়েছিলেন গোয়েন্দারা৷ বিশেষত, বাংলাদেশের ক্যাফেতে হামলার পর এ দেশে আইএস-এর ছক বানচাল করতে মরিয়া ছিলেন গোয়েন্দারা৷  প্রত্যাশামতোই এল বড় সাফল্য৷ দেশে আইএস-এর মূলচক্রী সমেত অর্থজোগানকারীকে পাকড়াও করতে পারলেন গোয়েন্দারা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.