সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে হাতে পেতে চলেছে ভারত। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানাকে প্রত্যর্পণের নির্দেশ আগেই দিয়েছিল মার্কিন আদালত। এবার মার্কিন আপিল আদালতের বিচারকদের একটি প্যানেল তাঁকে প্রত্যর্পণের দেওয়ায় এবার তাকে ভারতে আনা হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইয়ে যে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদতদাতা ছিল এই রানা। হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল মার্কিন নাগরিক ডেভিল কোলম্যান হেডলি। রানা তার ঘনিষ্ঠ। প্রায় দেড় দশক ধরে এই অপরাধীকে হাতে পেতে চেষ্টা চালিয়ে গিয়েছে ভারত। অবশেষে ১৯৯৭ সালের ভারত ও আমেরিকা বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে সেই প্রক্রিয়া সফল হতে চলেছে।
২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায় ফের তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই জঙ্গিকে নয়াদিল্লির হেফাজতে দিতে মার্কিন প্রশাসন আদালতে আবেদন করে। গত বছরের আগস্ট মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত জানিয়ে দেয় রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। সম্প্রতি দিল্লিতে মার্কিন দূতাবাসের অফিসে ভারত ও আমেরিকার তদন্তকারী সংস্থার শীর্ষস্তরের কর্তা এবং কূটনৈতিক প্রতিনিধিদের বৈঠক হয়।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন