সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুয়াশা জড়ানো সকালে ঘুম ভেঙেছে কলকাতার। হাতের নাগালে এক টুকরো পৌষের পরশ। এমন পাওনা কি হাতছাড়া করা যায়? তাই তো মেঘের ভেলায় দিন শুরু হল শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যুবানের। মা ও সন্তান মিলে দিব্যি কুয়াশা ছোঁয়ার খেলায় মেতেছিল। নায়িকা নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন মিষ্টি ভিডিও।

বাইপাস লাগোয়া রাজ-শুভশ্রীর আবাসন। অনেক উঁচুতে ফ্ল্যাট। ফলে পায়ের নিচে যেন আকাশ এসে ধরা দিয়েছিল। ছেলেকে মেঘ দেখিয়ে শুভশ্রী বললেন, “আকাশের ভিতরে চলে গিয়েছি আমরা।” যুবানের প্রশ্ন, ‘উপরে?’ নায়িকার উত্তর, “উপরে না, আকাশ আর মেঘগুলো আমাদের কাছে নিচে নেমে চলে এসেছে।” এই কথোপকথনের পরই মা ও সন্তানের কুয়াশা ছোঁয়ার খেলা শুরু হয়ে যায়। মাকে আবার ‘কটন ক্যান্ডি’ অর্ডার দিতেও বলে রাজ-পুত্র।
View this post on Instagram
দুই ছেলে-মেয়ে যুবান ও ইয়ালিনীকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। তারকা দম্পতি একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন চুটিয়ে। ‘সন্তান’ সিনেমার পোস্ট-রিলিজ প্রচারের কাজ এখনও চলছে। এত ব্যস্ততার মাঝেও নিজের সন্তানদের সময় দিতে ভোলেন না রাজ-শুভশ্রী। মা ও ছেলের এই মিষ্টি ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা।
View this post on Instagram
কিছুদিন আগেই স্কুলের খেলায় ‘চ্যাম্পিয়ন’ হয়েছিল যুবান। পুরস্কার হিসেবে পেয়েছিল মেডেল। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ। সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, ‘সন্তান, সন্তান, সন্তান।’ ছোটবেলার স্পোর্টস ডে-র আনন্দই আলাদা। সেই আনন্দ যেমন যুবান উপভোগ করেছে, তেমনই রাজ-শুভশ্রী। ছেলের বিশেষ দিনে স্কুলেও গিয়েছিলেন তারকা দম্পতি।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন