Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Uttar Pradesh

যোগীরাজ্যে নৃশংস হত্যাকাণ্ড, দাদু-দিদাকে কুড়ুল দিয়ে কুপিয়ে মারল নাবালক!

কুড়ুলের আঘাতে নিজেও গুরুতর জখম হয়েছে ১৪ বছরের কিশোর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৫, ২০২৫, ২৩:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৫, ২০২৫, ২৩:৩৮

options
link
যোগীরাজ্যে নৃশংস হত্যাকাণ্ড, দাদু-দিদাকে কুড়ুল দিয়ে কুপিয়ে মারল নাবালক! zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে বৃদ্ধ দাদু-দিদাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল ১৪ বছরের এক কিশোর! কুড়ুলের আঘাতে নিজেও গুরুতর জখম হয়েছে সে। শনিবার উত্তরপ্রদেশের টালার পাহাড়ি গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানসিক সমস্যা রয়েছে ওই কিশোরের।

পুলিশ এবং প্রতিবেশীদের বক্তব্য, শুরুতে নিজেকে কুড়ুল দিয়ে আঘাত করেছিল কিশোর। যা দেখে ছুটে এসেছিলেন অশীতিপর দাদু ও দিদা। তাঁরা বাধা দেন কিশোরকে। হাত থেকে কুড়ুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরপরেই উলটে দাদু-দিদাকে আক্রমণ করে বসে মানসিক ভারসাম্যহীন ১৪ বছরের কিশোর। এই ঘটনায় ৮৫ বছরের পীতাম্বর এবং ৮০ বছরের হীরাবতী মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ নিহতদের দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। কিশোর সুস্থ হয়ে উঠলে তদন্ত প্রক্রিয়ায় গতি আসবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.