Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

ভাইরাল ভিডিওয় এ কোন মানুষী! বিশ্বসুন্দরীর পুরনো লুকে মজে নেটদুনিয়া

জানেন কেমন দেখতে ছিলেন বিশ্বসুন্দরী? দেখুন তো চিনতে পারেন কি না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৮:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৮:২৭

options
link
ভাইরাল ভিডিওয় এ কোন মানুষী! বিশ্বসুন্দরীর পুরনো লুকে মজে নেটদুনিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক জবাবেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। সৌন্দর্য আর যোগ্যতার বিচারে বিশ্বের সেরা সুন্দরী হয়েছেন। মাথায় উঠেছে রত্নখচিত মুকুট। ভারতের ১৭ বছরের খরা কাটিয়েছেন ২০ বছরের তরুণী। জেতার এই অভ্যাস ছোট থেকেই রয়েছে মানুষী চিল্লারের। সোনপতের ভগত ফুল সিং গর্ভমেন্ট কলেজে ডাক্তারির দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। ছোট থেকে আবার কুচিপুড়ি শিখছেন। ভাল আঁকতে জানেন। আবৃত্তি, অভিনয় করার যেমন শখ, তেমনই ভালবাসেন বাঞ্জি জাম্পিং, স্কুবা ডাইভিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস।

[মুক্তির আগেই ফাঁস ‘জুলি ২’-র উত্তেজক যৌন দৃশ্য, ভাইরাল ভিডিও]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একই অঙ্গে এত প্রতিভা কেমন করে সম্ভব? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। উত্তর মিলল মানুষীর একটি পুরনো ভিডিওয়। যা নতুন করে ভাইরাল হয়েছে তাঁর বিশ্বসুন্দরী হওয়ার পর। ভিডিওতে মানুষী জানিয়েছেন, কীভাবে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি। কোনও কিছু পেতে গেলে কেবল আদাজল খেয়ে পরিশ্রম করলেই হবে না, বুদ্ধি দিয়ে খাটতে হবে। তাহলে সাফল্যের পথ অনেকটা সহজ হয়ে যাবে। নিজের ভিডিওতে এমনটাই জানিয়েছেন মানুষী।

[ফ্যানের সঙ্গে দুঃসাহসিক সেলফি, প্রকাশ্যে বরুণ ধাওয়ানকে ধমক মুম্বই পুলিশের]

তবে সাফল্যের এই রহস্যের চেয়ে নেটদুনিয়ায় চর্চায় উঠে এসেছে মানুষীর পুরনো রূপ। বিশ্বসুন্দরীর মঞ্চে যে কন্যার মোহময়ী রূপ সকলের নজর কেড়েছে। যাঁর চোখের চাহনি, গালের টোল এখন পুরুষদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। সেই মানুষী এই ভিডিওয় একদম সাদাসিধে চেহারায় ধরা দিয়েছেন। যা দেখে অতি বড় বোদ্ধাও বোধহয় তখন ভাবতে পারেননি যে এই মেয়েই একদিন বিশ্বের মঞ্চে সৌন্দর্যের দ্যুতি ছড়াবে। আর ভারতের মুখ উজ্জ্বল করবে। অবশ্য অভিজ্ঞদের মতে মানুষের আসল রূপ তাঁর গুণের মাধ্যমেই বিকশিত হয়। আর মানুষীর ক্ষেত্রেও তাই হয়েছে। আর এই গুণই তাঁকে করে তুলেছে সকলের সেরা।

[মার্কিন গায়িকা বিয়ন্সের সঙ্গে ফুলদানির তুলনা, ফের টুইট বিতর্কে ঋষি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.