Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
WhatsApp

ক্যামেরা এফেক্ট থেকে সেলফি স্টিকার! চ্যাটকে আরও মজাদার করবে হোয়াটসঅ্যাপের নয়া ফিচারগুলি

এই মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা বেড়েই চলেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ২২:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ২২:১৫

options
link
ক্যামেরা এফেক্ট থেকে সেলফি স্টিকার! চ্যাটকে আরও মজাদার করবে হোয়াটসঅ্যাপের নয়া ফিচারগুলি zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ। মেসেজিং অ্যাপ হিসেবে আজও এর জনপ্রিয়তার কোনও জুড়িদার বুঝি নেই। বরং সময়ের সঙ্গে সঙ্গে ইউজাররা একে আরও আপন করে নিয়েছেন। যার পিছনে অন্যতম কারণ বোধহয় নিত্যনতুন আকর্ষণীয় সব ফিচারের পসরা। সব সময় যা নিয়ে আসার চেষ্টা করে মেটা। আর সেই ধারা বজায় রেখেই এবার একগুচ্ছ নতুন ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। আসুন জেনে নেওয়া যাক।

ক্যামেরা এফেক্ট: গত বছর ভিডিও কলের ক্ষেত্রে আনা হয়েছিল নতুন সব ক্যামেরা এফেক্ট। এবার ছবি ও ভিডিও শেয়ার করার সময়ও ইউজাররা ব্যবহার করতে পারবেন তিরিশটি ব্যাকগ্রাউন্ড, ফিল্টার ও এফেক্ট!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেলফি স্টিকার: এই নতুন ফিচারে সরাসরি সেলফি তুলে সেটা দিয়ে স্টিকার বানিয়ে ফেলতে পারবেন। স্টিকার মেনুর মধ্যে এবার থেকে ‘ক্রিয়েট’ বলে অপশন থাকবে। সেখানে ক্লিক করলে নির্দিষ্ট ছবি বেছে নেওয়া যাবে অথবা সরাসরি ছবি তুলেও নিতে পারবেন ইউজাররা। এবার সেই সিলেক্টেড ছবিটিকে স্টিকার হিসেবে বানিয়ে নেওয়া যাবে এডিট করে। আপাতত অ্যান্ড্রয়েডে এটি লভ্য হলেও শিগগির আইওএসেও এটা পাওয়া যাবে বলেই জানানো হচ্ছে।

স্টিকার প্যাক শেয়ার পাঠানোর সুযোগ: এবার ইউডাররা একটা গোটা স্টিকার প্যাক সরাসরি অন্য কোনও কনট্যাক্টকে পাঠিয়ে দিতে পারবে চ্যাটের মাধ্যমে।

দ্রুত রিঅ্যাকশন: চ্যাটে কোনও মেসেজে ডবল ট্যাপ করলেই রিঅ্যাকশন দেওয়া যাবে। অর্থাৎ ট্যাপ করে সেটিকে ধরে রাখার দরকার পড়বে না। কোনও পূর্ব নির্ধারিত ইমোজির সেট নয়, দৃশ্যমান হবে ওই ইউজারের সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজিগুলিই। তবে এছাড়াও অন্য ইমোজি সিলেক্ট করার সুযোগও থাকবে। সেজন্য প্লাস সিম্বলে ক্লিক করলেই কেল্লা ফতে।

এদিকে হোয়াটসঅ্যাপ এনেছে আর এক ফিচার। যার নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হল গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। এবছরের গোড়ার দিকে এসেছিল চ্যাট ফিল্টার। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকী ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যাঁরা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাঁদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.