Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Malda

ভাড়া নিয়ে বচসার জের! মদ্যপ যাত্রীদের হাতে ‘খুন’ টোটোচালক

অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৫, ১২:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৫, ১২:২২

options
link
ভাড়া নিয়ে বচসার জের! মদ্যপ যাত্রীদের হাতে ‘খুন’ টোটোচালক zoom

বাবুল হক, মালদহ: ভাড়া নিয়ে গণ্ডগোলের জের। পুলিশ ফাঁড়ির অদূরেই টোটোচালককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ মদ্যপ যাত্রীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার মহদিপুরের বেলবাড়িঘাট এলাকায়। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত টোটোচালকের নাম কাজল ঘোষ। বাড়ি মালদহের ইংরেজ রামকেলির বারোদুয়ারি এলাকায়। মঙ্গলবার রাতে টোটো নিয়ে বেরিয়েছিলেন কাজল। শ্যামল মণ্ডল, বিমল মণ্ডল-সহ বেশ কয়েকজন মদ্যপ যাত্রীকে টোটোতে তোলাই কাল হয়। তাঁদের নামানোর পর ভাড়া চান কাজল। অভিযোগ, ভাড়া দিতে অস্বীকার করে তাঁরা। এরপরই টোটোচালকের সঙ্গে শুরু হয় অশান্তি। ক্রমশ চরমে ওঠে ঝামেলা। অভিযোগ, একপর্যায়ে হাঁসুয়া দিয়ে টোটোচালককে কোপায় যাত্রীরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন কাজল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও লাভ হয়নি। পথেই মৃত্যু হয় কাজল ঘোষের। এই ঘটনায় শ্যামল মণ্ডল, বিমল মণ্ডল-সহ বেশ কয়েকজনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.