Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Karnataka

ফলবোঝাই ট্রাক উলটে ভয়াবহ দুর্ঘটনা কর্নাটকে, মৃত ৮, আহত ১০ জন

জানা গিয়েছে, গাড়িটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৫, ১৪:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৫, ১৪:০০

options
link
ফলবোঝাই ট্রাক উলটে ভয়াবহ দুর্ঘটনা কর্নাটকে, মৃত ৮, আহত ১০ জন zoom
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। ফলবোঝাই ট্রাক উলটে কর্নাটকে মৃত্যু হল ৮ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর কন্নড় জেলার এনএইচ-৬৩ সড়কে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রচুর ফল ও যাত্রীবোঝাই করে জাতীয় সড়ক ধরে এল্লাপুরার দিকে যাচ্ছিল ট্রাকটি। তখনই ঘটে এই দুর্ঘটনা। পথে একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। রাস্তার পাশে ‘গার্ড ওয়াল’ না থাকায় রাস্তা থেকে প্রায় ৫০ ফুট নিচে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ১০ জন। জানা গিয়েছে, গাড়িটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও। আহতদের উদ্ধার করে হুব্বাল্লির কেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত ও আহতদের পরিবারকে খবর পাঠাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গত মাসে কর্নাটকের বেঙ্গালুরুতে একইরকম দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উলটোদিকে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি কন্টেনার ট্রাক। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছিল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.