Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Jaynagar

মহিলাকে কুপিয়ে খুন! জয়নগরের রাস্তায় পড়ে ক্ষতবিক্ষত দেহ, কারণ ঘিরে ধোঁয়াশা

কে বা কারা, কী কারণে মহিলাকে খুন করল তা নিয়ে ধোঁয়াশা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৫, ১৫:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৫, ১৫:০৯

options
link
মহিলাকে কুপিয়ে খুন! জয়নগরের রাস্তায় পড়ে ক্ষতবিক্ষত দেহ, কারণ ঘিরে ধোঁয়াশা zoom
প্রতীকী ছবি

দেবব্রত মণ্ডল, ক্যানিং: জয়নগরে মহিলাকে কুপিয়ে খুন! চাষের জমির পাশে মহিলাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জয়নগরে। মৃত মহিলার নাম, পরিচয় জানা যায়নি। কে বা কারা কেনইবা তাঁকে কোপালো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগরের বকুলতলা এলাকায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় দেখেন স্থানীয়রা। চিৎকার শুনে ছুটে আসেন তাঁরা। দেহে একাধিক ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। মাথা থেঁতলে গিয়েছিল। খবর যায় পুলিশে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। মহিলার পরিচয় মেলেনি। তিনি কোথাকার বাসিন্দা। জয়নগরে এলেন কী করে কিছুই জানা যায়নি। কে বা কারা তাঁকে কোপাল তা নিয়ে বিস্তর ধোয়শা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা। সেই সময় বেঁচে ছিলেন। পুলিশে খবর দেওয়া হলে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ই হয়তো মারা গিয়েছেন। মহিলাকে চেনা যায়নি।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.