Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
contractual workers

রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধা এবার অনলাইনে

পুরো বিষয়টাকেই ডিজিটাইজ করা হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৫, ১৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৫, ১৯:৪৮

options
link
রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধা এবার অনলাইনে zoom
ফাইল ছবি

নব্যেন্দু হাজরা: ‌অস্থায়ী, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসরের সময় এককালীন আর্থিক অনুদান পেতে আর অপেক্ষা করতে হবে না। অবসরের সঙ্গে সঙ্গেই তাঁরা যাতে এই টাকা পেতে পারেন তার জন্য উদ্যোগী হল রাজ্যের অর্থদপ্তর।

ঠিক হয়েছে, রাজ্যের বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধা এবার অনলাইনের মাধ‌্যমেই প্রদান হবে। পুরো বিষয়টাকেই ডিজিটাইজ করা হবে। সম্প্রতি অর্থ দপ্তর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে দপ্তর এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে, এবার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল সংস্থাগুলি

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এইচআরএমএস–এর মাধ্যমে ‘‌টার্মিলান বেনিফিট’‌ (‌অবসরের সময় এককালীন অনুদান)‌ পেতে অনলাইনে আবেদন করতে পারবে। ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলি ডিরেক্টরের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে। অর্থদপ্তর বা নিজের দপ্তর থেকে অনুমদান নিতে হবে না। ডিরেক্টর নিজেই এই অনুমোদন দিতে পারবেন। এর ফলে সময় বাঁচবে। উপভোক্তা যেদিন অবসর নেবেন সেদিনই এই অনুদান পেয়ে যাবেন। চুক্তিভিত্তিক, অস্থায়ী ও দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় এখন এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান পান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের উদ্যোগে এই সুবিধা পাচ্ছেন তাঁরা। প্রথমে তাঁরা ৩ লক্ষ টাকা পেতেন। পরে মুখ্যমন্ত্রী তা বাড়িয়ে ৫ লক্ষ করেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.