সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতায় বেপরোয়া বাসের দৌরাত্ম্য। রেষারেষির জেরে বাস উঠে পড়ল ফুটপাথে। ভাঙল একের পর দোকান। গুরুতর জখম হলেন একজন।

[শ্বশুরবাড়ি থেকে স্ত্রী না ফেরায় অভিমানে আত্মঘাতী স্বামী]
সোমবার বেলা একটা নাগাদ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান যাদবপুরের পালবাজার থেকে রামনগরের দিকে যাচ্ছিল বাসটি। ১ নম্বর রুটের বাসটি গড়িয়াহাট মোড়ের কাছে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। এরপর বাসটি ফুটপাথে উঠে যায়। ওই সময় রাস্তায় বেশ কিছু মোটরবাইক পার্ক করা ছিল। সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বেশ কয়েকটি দোকান ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় একটি শনি মন্দির। কয়েকজন পথচলতি মানুষও জখম হন। গড়িয়াহাট থানার পুলিশ বাসটি আটক করে। চালককে গ্রেপ্তার করা হয়। দুর্ঘটনার ঘটনায় ক্ষুব্ধ ফুটপাথের দোকানদাররা। তারা দোকান মেরামতি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান। ব্যস্ত রাস্তায় এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ক্ষুব্ধ দোকানদারদের বক্তব্য, এভাবে গাড়ি চলাচল করলে তাদের ব্যবসার ক্ষতি হবে।

[কাঠের সেতু পেরোতে ‘নজরানা’ ১০ টাকা! ক্ষোভে ফুঁসছে কালিন্দ্রীপাড়ের গ্রাম]
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীদের বের করা হয়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে রেষারেষির কারণে এই দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এদিন সকালে সল্টলেকের লাবণী আইল্যান্ডের বাসের ধাক্কায় আহত হয় এক ছাত্রী। মা উড়ালপুলে বেপরোয়া মোটরবাইক ধাক্কা মারে একটি গাড়িকে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন