Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bengaluru

রুশ এসইউ-৫৭ যুদ্ধবিমানের সামনে আমেরিকার এফ-৩৫! ভারতে মুখোমুখি দুই মহাশক্তি

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এসইউ-৫৭ এবং এফ-৩৫-এর মহড়ার ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ২১:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ২১:০২

options
link
রুশ এসইউ-৫৭ যুদ্ধবিমানের সামনে আমেরিকার এফ-৩৫! ভারতে মুখোমুখি দুই মহাশক্তি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ার সবচেয়ে বড় বিমান মহড়ার সাক্ষী হল বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি। ১৫তম ‘এয়ারো ইন্ডিয়া’ শোতে দেখা গেল নজিরবিহীন দৃশ্য। এক আকাশে শুধু পাশাপাশি নয়, মুখোমুখি উড়ল মার্কিন ও রুশ যুদ্ধবিমান। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে শুরু হয় ‘এয়ারো ইন্ডিয়া ২০২৫’। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিজির প্রতিরক্ষামন্ত্রী পিও টিকোডুয়াডুয়া। দুই দেশের রাষ্ট্রপ্রধান সৌজন্য আলাপ করেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

যদিও সোমবার এশিয়ার সবচেয়ে বড় বিমান মহড়ার অন্যতম আকর্ষণ ছিল রুশ এসইউ-৫৭ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং মার্কিন এফ-৩৫ লাইটনিং টু। মার্কিন যুদ্ধবিমানটি রুশ ফাইটার জেটের মতোই সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট। এমন দুটি বিমানের একসঙ্গে আকাশে ওড়া একটি বিরল ঘটনা অবশ্যই। সেই বিমান দুটির মুখোমুখি দুরন্ত কসরত মুগ্ধ করেছে মহড়া দেখতে আসা আমজনতা থেকে সেনাকর্মী এবং প্রশাসনিক প্রধানদের। জানা গিয়েছে, এসইউ-৫৭ এবং এফ-৩৫ বেঙ্গালুরুর বিমান মহড়ায় চার দিনই অংশ নেবে।

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এসইউ-৫৭ এবং এফ-৩৫-এর মহড়ার ভিডিও। নেটিজেনরা লিখেছেন, মার্কিন ও রুশ প্রযুক্তির সর্বাধুনিক যুদ্ধবিমান মুখোমুখি উড়ছে একই আকাশে, যুদ্ধে নয়, শান্তির মহড়ায়। এই দৃশ্য় কেবল ভারতেই সম্ভব।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.