সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদায়ের আগে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। শনিবার জেলার তাপমাত্রা নেমে গিয়েছে ১৫ ডিগ্রিতে। তিলোত্তমাতেও রীতিমতো শীতের আমেজ। তবে রবিবার থেকে বদলাবে আবহাওয়া। বাড়বে গরম। আগামী সপ্তাহে বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে বাংলাজুড়ে শীতের আমেজ। জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা আরও কম। কলকাতার তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে। কিন্তু কাল থেকে ফের বদলাবে আবহাওয়া। একধাক্কায় দুই থেকে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। রীতিমতো গরম অনুভূত হবে। সোমবার সকাল থেকে মেঘলা থাকবে আকাশ। এরপরই ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া। উত্তর-পশ্চিমের বদলে বইবে দক্ষিণ-পূর্ব বাতাস। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। বিদায় নেবে শীতের আমেজ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরবঙ্গের সব জেলাতেই আজ, শনিবার কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট দেখাতে পারে দার্জিলিংয়ের কিছু অংশে। ২০০ মিটার বা তার নিচে নামতে পারে দৃশ্যমানতা। সকালের দিকে জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। উল্লেখ্য, সিকিমেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহের সতর্কতা হিমাচলপ্রদেশে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন