Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

সৃজিতের ‘বেগম জান’-এর তালিকায় একঝাঁক বলি সুন্দরী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে৷ বোলপুরের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে বলিউডের সুন্দরীরা৷ ক্যাপ্টেন অফ দ্য শিপ, সৃজিত মুখোপাধ্যায়৷ ‘রাজকাহিনি’র মতোই সযত্নে সাজিয়ে তুলছেন প্রথম হিন্দি ছবি ‘বেগম জান’৷ গল্প এক৷ কিন্তু, বাংলা-হিন্দিতে অনেকটাই তফাত গড়ে দিচ্ছে স্টার কাস্ট৷ ‘বেগম জান’ হিসেবে বিদ্যার নাম জানাজানি হয়ে গিয়েছে অনেকদিন আগেই৷ তবে, বাকি কলাকুশলী … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/entertainment/srijit-shooting-in-bolpur-with-huge-star-cast-of-begum-jaan/pid/10196/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "সৃজিতের ‘বেগম জান’-এর তালিকায় একঝাঁক বলি সুন্দরী"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৩, ১৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৩, ১৩:৫৮

options
link
সৃজিতের ‘বেগম জান’-এর তালিকায় একঝাঁক বলি সুন্দরী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে৷ বোলপুরের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে বলিউডের সুন্দরীরা৷ ক্যাপ্টেন অফ দ্য শিপ, সৃজিত মুখোপাধ্যায়৷ ‘রাজকাহিনি’র মতোই সযত্নে সাজিয়ে তুলছেন প্রথম হিন্দি ছবি ‘বেগম জান’৷

গল্প এক৷ কিন্তু, বাংলা-হিন্দিতে অনেকটাই তফাত গড়ে দিচ্ছে স্টার কাস্ট৷ ‘বেগম জান’ হিসেবে বিদ্যার নাম জানাজানি হয়ে গিয়েছে অনেকদিন আগেই৷ তবে, বাকি কলাকুশলী কারা? প্রশ্নটা অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল সিনে অনুরাগী মহলে৷ উত্তর মিলল এতদিনে৷ লিলি চক্রবর্তীর চরিত্রে রয়েছেন ইলা অরুণ, পার্ণোর ভূমিকায় পল্লবী সারদা, গহর খানকে দেখা যাবে জয়া এহসানের ভূমিকায়৷ এছাড়াও প্রিয়াঙ্কা সরকারের চরিত্রে থাকছেন রবিজা চৌহান, সোহিনী ও সায়নীর ভূমিকায় যথাক্রমে ঋদ্ধিমা তিওয়ারি ও ফ্লোরা সাইনি৷ মিষ্টিকে দেখা যাবে ছোট্ট ঋদ্ধিমা ঘোষের চরিত্রে৷ আর সুদীপ্তার ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা শেঠিয়া৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছেলেদের মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রে থাকছেন আশিষ বিদ্যার্থী, কৌশিক সেনের চরিত্রে রজত কাপুর৷ আবিরের ভূমিকায় থাকছেন বিবেক মুসরান ও যিশু সেনগুপ্তের চরিত্রে চাঙ্কি পান্ডে৷ আর নবাব রজতাভ এখানে নাসিরুদ্দিন শাহ৷ বিশাল এই টিম নিয়েই জোরকদমে বলিউডের মাটিতে পা রাখার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন সৃজিত৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.