Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Budge Budge

ট্রাফিকে কর্তব্যরত সিভিককে এলোপাথাড়ি কোপ দুষ্কৃতীর, বজবজে তুমুল আতঙ্ক

ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১৪:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১৪:৫৩

options
link
ট্রাফিকে কর্তব্যরত সিভিককে এলোপাথাড়ি কোপ দুষ্কৃতীর, বজবজে তুমুল আতঙ্ক zoom
প্রতীকী ছবি

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভিড় রাস্তায় দিনের আলোয় আইনের রক্ষককেই আক্রমণ! বজবজে ট্রাফিকে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে ধারালো অস্ত্রের কোপ। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার চড়িয়াল মোড়ে ঘটনাটি ঘটে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। কিন্তু কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়।

আক্রান্ত সিভিক ভলান্টিয়ার। নিজস্ব চিত্র

এদিন সকালে বজবজ এলাকায় উত্তমচন্দ্র প্রামানিক নামে বছর ৩৬-এর এক সিভিক ভলান্টিয়ার ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেই সময় এক যুবক ব্যাগ নিয়ে উত্তমের কাছে আসে। হঠাৎই ব্যাগ থেকে করে ধারালো অস্ত্র বের করে উত্তমকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন উত্তম। সঙ্গে সঙ্গে এক প্রত্যক্ষদর্শী অটোতে করে তাঁকে প্রথমে বজবজ হাসপাতাল নিয়ে যায়। পরে বজবজ থানার সহযোগিতায় বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। আপাতত সেখানেই আশঙ্কাজনক অবস্থাতে চিকিৎসাধীন রয়েছে ওই সিভিক ভলান্টিয়ার। আহত সিভিক বজবজের চন্ডিপুরের বাসিন্দা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
অভিযুক্ত বিনয় কয়াল। নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আততায়ীর নাম বিনয় কয়াল। খড়িবেড়িয়ার বাসিন্দা। ইতিমধ্যে তাকে আটক করেছে বজবজ থানার পুলিশ। উদ্ধার হয়েছে ওই ধারালো অস্ত্রটিও। কিন্তু কী কারণে এই আক্রমণ তা খতিয়ে দেখছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.