Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Wikipedia

সম্ভাজি মহারাজ সম্পর্কে ‘আপত্তিকর’ তথ্য! উইকিপিডিয়াকে নোটিস পাঠাল মহারাষ্ট্রের পুলিশ

দ্রুত ওই তথ্য না সরালে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি পুলিশের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৯:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৯:৩০

options
link
সম্ভাজি মহারাজ সম্পর্কে ‘আপত্তিকর’ তথ্য! উইকিপিডিয়াকে নোটিস পাঠাল মহারাষ্ট্রের পুলিশ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইকিপিডিয়ায় প্রকাশ করা হয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে ‘আপত্তিকর’ তথ্য। এমনই অভিযোগ ঘিরে ছড়াল বিতর্ক। আর তারপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের নির্দেশে পুলিশের তরফে নোটিস পাঠিয়ে ওই তথ্য মুছে দেওয়ার আর্জি জানানো হল জনপ্রিয় অনলাইন এনসাইক্লোপিডিয়ার কাছে।

ইতিমধ্যেই মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখার তরফে উইকিপিডিয়াকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ‘আপত্তিকর’ তথ্য না সরালে আইনি পদক্ষেপ করা হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার ইতিহাসের এই ধরনের বিকৃতি বরদাস্ত করবে না। উইকিপিডিয়ার মতো জনপ্রিয় ওপেন সোর্স এক প্ল্যাটফর্মের কাছে এমনটা কাম্যও নয় বলে জানাচ্ছেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের ছবি ‘ছাভা’। ভিকি কৌশল, অক্ষয় খান্না অভিনীত এই ছবিটি সম্ভাজি মহারাজের জীবনের উপরে ভিত্তি করে তৈরি। আর সেই ছবি মুক্তির আবহেই এমন তথ্য বিকৃতির অভিযোগ ঘিরে দানা বাঁধল বিতর্ক। বিশেষ করে মহারাষ্ট্রে এই নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ছত্রপতি শিবাজির ছেলে সম্ভাজি ছিলেন তাঁর বাবার মতোই বীর যোদ্ধা। মারাঠা অস্মিতার এক অন্যতম প্রতীক হয়ে ওঠা এই যোদ্ধা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সামনেও স্থিতপ্রজ্ঞ ছিলেন। টানা প্রায় ছ’সপ্তাহ ধরে অত্যাচার সহ্য করেও ছিলেন অনমনীয়। সেই ইতিহাস আজও মারাঠাভূমের এক বীরগাথা হয়ে মানুষের মুখে মুখে ফেরে। এমন এক নায়ককে ঘিরে তৈরি হিন্দি ছবিও সাফল্যের মুখ দেখেছে। আর এই আবহেই সেই সম্ভাজিকে নিয়েই বিতর্ক তৈরি হল। কাঠগড়ায় তোলা হল উইকিপিডিয়াকে। এখন দেখার উইকিপিডিয়া এই প্রসঙ্গে কী পদক্ষেপ করে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.