Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Howrah

ফাঁকা বাড়িতে লালসার শিকার! গলায় ছুরি ঠেকিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, হাওড়ায় গ্রেপ্তার যুবক

কিশোরীর গোপন জবানবন্দি নিয়েছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১৩:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১৩:২৭

options
link
ফাঁকা বাড়িতে লালসার শিকার! গলায় ছুরি ঠেকিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, হাওড়ায় গ্রেপ্তার যুবক zoom
ফাইল ছবি

অরিজিৎ গুপ্ত, হাওড়া: বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির নিমতলা এলাকার ঘটনা। পরে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাওড়ার বালির নিমতলা এলাকায় ওই কিশোরীর বাড়ি। ওই এলাকাতেই থাকে সুকুরু দাস ওরফে চিংড়ি নামে ওই অভিযুক্ত যুবক। গতকাল ওই কিশোরীর বাবা-মা কোনও কাজে বাইরে ছিলেন। দুপুরে বাড়িতে একাই ছিলেন ওই বছর ১৩-এর নাবালিকা। সেই সুযোগে অভিযুক্ত যুবক ওই বাড়িতে ঢোকে। গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখায়। এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যুবকের লালসার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়ে ওই কিশোরী। কাউকে ঘটনার কথা বলা হলে, খুন করা হবে। সেই হুমকিও দেওয়া হয় তাকে। সময় গড়াতে ক্রমে অসুস্থ হয়ে যায় সে। এদিকে তার বাবা-মাও বাড়িতে ফিরে আসেন। মেয়ে কান্নায় ভেঙে পড়লে বিষয়টি জানার চেষ্টা হয়। বাবা-মাকে পুরো ঘটনা জানায় ওই কিশোরী। এরপরই কিশোরীর বাবা বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতা কিশোরীর শারীরিক পরীক্ষা হয়েছে। তার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে বলে খবর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.