Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Panagarh Case

সুতন্দ্রার মৃত্যুর রাতে কী হয়েছিল? প্রথমবার মুখ খুলল পানাগড় কাণ্ডে ধৃত বাবলু যাদব

বৃহস্পতিবার গ্রেপ্তার হয় বাবলু যাদব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১৭:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১৭:২৩

options
link
সুতন্দ্রার মৃত্যুর রাতে কী হয়েছিল? প্রথমবার মুখ খুলল পানাগড় কাণ্ডে ধৃত বাবলু যাদব zoom

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পানাগড় কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত বাবলু যাদব। শুক্রবার দুর্গাপুর আদালতে তোলা হয় তাকে। আদালতে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে সে। কেন ওই অভিশপ্ত রাতের পর থেকে গা ঢাকা দিয়েছিল, সে প্রশ্নে প্রথমবার মুখ খোলে বাবলু। তার দাবি, “ভয় পেয়ে গিয়েছিলাম। তাই পালিয়ে যাই।”

গত রবিবার রাতে পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান সুতন্দ্রা চট্টোপাধ্যায়। বছর সাতাশের ওই তরুণী চন্দননগরের বাসিন্দা। একাধারে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার। আবার নৃত্যশিল্পীও সুতন্দ্রা। অভিযোগ, অভিশপ্ত রাতে পানাগড়ে জাতীয় সড়ক ধরে গাড়ি করে ফিরছিলেন সুতন্দ্রা। সেই সময় কয়েকজন মত্ত যুবক তাঁর গাড়ি ধাওয়া করে কটূক্তি করে। ওই ‘ইভটিজার’দের হাত থেকে বাঁচতে গিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রা প্রাণ হারান বলেই অভিযোগ। যদিও ঘটনার ১৬ ঘণ্টা পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইভটিজিংয়ের তত্ত্ব খারিজ করে দেন পুলিশ। দ্রুত গতিতে গাড়ি চলার ফলে দুর্ঘটনা বলেই দাবি করা হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে যায় বাবলু। চারদিনের মাথায় তাকে কাঁকসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের সাদা ‘ক্রেটা’ গাড়ির মালিক বাবলু যাদব। ঘটনার দিন চালকের আসনে ছিল সে। গাড়ির পুরনো যন্ত্রাংশের ব্যবসায়ী ওই যুবক। পানাগড়ের রাইসমিল রোডের বাসিন্দা। স্থানীয় কাওয়ারি বাজারে ব্যবসা রয়েছে তার। এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। এদিকে, এই ঘটনায় যুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সুতন্দ্রার মা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.