Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Rohit Sharma

রোহিতকে ‘মোটা-খারাপ অধিনায়ক’ আক্রমণ কংগ্রেস নেত্রীর, পালটা তোপ দাগল বিসিসিআই

রাহুল গান্ধীর ব্যর্থতার খতিয়ান তুলে কংগ্রেসকে কড়া সুরে আক্রমণ করেছে বিজেপিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৫, ১৬:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৫, ১৬:৪৩

options
link
রোহিতকে ‘মোটা-খারাপ অধিনায়ক’ আক্রমণ কংগ্রেস নেত্রীর, পালটা তোপ দাগল বিসিসিআই zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছেন রোহিতরা। তার মধ্যেই আচমকা বিতর্কের ঝড়। ভারত অধিনায়ককে ‘মোটা-খারাপ অধিনায়ক’ বলে কটাক্ষ কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদের। ইতিমধ্যে রাহুল গান্ধীর ব্যর্থতার খতিয়ান তুলে কংগ্রেসকে কড়া সুরে আক্রমণ করেছে বিজেপি। এবার মুখ খুলল বিসিসিআইও।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পাননি রোহিত। ১৫ বলে মাত্র ১৭ রান করে ফিরে যান ভারত অধিনায়ক। তারপরই রোহিতকে নিশানা করে সোশাল মিডিয়ায় আক্রমণ শানান কংগ্রেস মুখপাত্র শামা। তিনি লেখেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওনার উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাঁদের সকলের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত।’ স্বাভাবিকভাবেই এহেন মন্তব্যে ক্রিকেটের মাঠেও রাজনৈতিক রং লেগে গেল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার সেই বিষয়ে মুখ খুলল বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ‘একজন দায়িত্ববান ব্যক্তির থেকে এরকম অবমাননাকর মন্তব্য আশা করা যায় না। ভারতীয় দল একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মাঝপথে রয়েছে। এই ধরনের মন্তব্য ক্রিকেট দল ও ক্রিকেটারদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।’

অবশ্য এর আগেই শামাকে পালটা দেওয়ার সুযোগ ছাড়েনি বিজেপি। পদ্ম শিবিরের নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে যারা ৯০টি নির্বাচনে হেরেছে তারা এখন রোহিতের নেতৃত্বের সমালোচনা করছে। একজন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে নিয়ে এই ধরনের অবমাননাকর মন্তব্য নিন্দনীয়। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া নেত্রী রাধিকা খেরাও কড়া সুরে আক্রমণ শানিয়েছেন নিজের পুরনো দলকে। তিনি বলেন, এটা কংগ্রেসের বাস্তব চরিত্র। দশকের পর দশক ধরে এরা দেশের খেলোয়াড়দের অপমান করে এসেছে। এই বিতর্ক মাথাচাড়া দিতেই চাপে পড়েছে কংগ্রেস। তড়িঘড়ি এক্স হ্যান্ডেল থেকে রোহিতকে নিয়ে লেখা বার্তা মুছে ফেলেন শামা। এদিকে কংগ্রেসের তরফে জানানো হয়েছে এই মন্তব্য শামার ব্যক্তিগত মন্তব্য।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.