Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

ভিনধর্মে প্রেম, কিশোরী ও তার প্রেমিককে খুন পরিবারের

জানেন, কোথায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৬:১৮

options
link
ভিনধর্মে প্রেম, কিশোরী ও তার প্রেমিককে খুন পরিবারের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনের কারও বয়সই আঠেরো পেরোয়নি। কিন্তু, সমাজের বিরুদ্ধে গিয়ে একে অপরকে ভালবেসেছিল ভিন ধর্মের এক কিশোর ও এক কিশোরী। প্রাণ দিয়ে সেই ভালবাসার মাশুল দিতে হল দু’জনকেই। আলাদা জায়গা থেকে দুটি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় ওই কিশোরীর পরিবারের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, সম্পর্ক মেনে নিতে না পেরে তাকে ও তার প্রেমিককে খুন করেছে কিশোরীর পরিবারের লোকেরাই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণ জেলায়।

[অশালীন মন্তব্য লেখার অভিযোগ, ৮৮ ছাত্রীকে বিবস্ত্র করে শাস্তি স্কুলের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পশ্চিম চম্পারণ জেলায় নৌতন এলাকায় পাশাপাশি দুটি গ্রামে থাকত ওই নিহত কিশোর ও কিশোরী। ওই কিশোরীর পরিবার মুসলিম। কিশোরটি হিন্দু। আলাদা স্কুলে পড়লেও, পাশের গ্রামের হিন্দু কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল মুসলিম কিশোরীর। কিন্তু, ভিনধর্মের কিশোরের সঙ্গে মেয়ের সম্পর্কে আপত্তি ছিল কিশোরীর পরিবারের। কিন্তু, বাড়ির অমতেই ওই কিশোরের সঙ্গে সম্পর্ক চালিয়ে যায় কিশোরীটি। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে আচমকাই নিখোঁজ হয়ে যায় কিশোর প্রেমিক। বুধবার প্রেমিকার বাড়ি থেকে মাত্র দু’কিমি দুরে সারেহ এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আর নুন মাখিয়ে কিশোরীর মৃতদেহটি পুঁতে দেওয়া হয়েছিল নদীর তীরে। ঘটনায় ওই কিশোরীর দাদা ও দুই কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই সম্পর্ক মেনে নিতে না পেরেই দু’জনকেই খুন করেছে অভিযুক্তরা।

[‘অটোয় তিনটে পুরুষ যখন ছিল, তখন নির্যাতিতার না ওঠাই উচিত ছিল’]

জানা গিয়েছে, মৃত কিশোরের বাবা পেশায় ছোট ব্যবসায়ী। আর কিশোরীর পরিবার কৃষিজীবী। কিশোরের বাবা রবিকান্ত শাহ জানিয়েছে, ছেলে খুন হওয়ার খবর পেয়েছিলেন। কিন্তু, তার খোঁজ করার সাহস পাননি। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনার খবর নেই। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

[সিরিয়ালের দৃশ্য নকল করতে গিয়ে অগ্নিদগ্ধ সাত বছরের বালিকা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.