Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Barasat

নাবালিকা নাতনিকে শ্লীলতাহানি! ২৪ ঘণ্টার মধ্যেই রেললাইনে উদ্ধার দাদুর ছিন্নভিন্ন দেহ, শোরগোল বারাসতে

বৃদ্ধ আত্মঘাতী হয়েছে বলেই অনুমান রেল পুলিশের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৫, ২১:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৫, ২১:১১

options
link
নাবালিকা নাতনিকে শ্লীলতাহানি! ২৪ ঘণ্টার মধ্যেই রেললাইনে উদ্ধার দাদুর ছিন্নভিন্ন দেহ, শোরগোল বারাসতে zoom
প্রতীকী ছবি

সুব্রত বিশ্বাস ও অর্ণব দাস: নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগ ওঠা দাদুর ছিন্নভিন্ন দেহ উদ্ধার। বৃহস্পতিবার তাঁর মৃতদেহ উদ্ধার হল বারাসত রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে।বৃদ্ধ আত্মঘাতী হয়েছে বলেই অনুমান রেল পুলিশের। প্রতিবেশীদের দাবি, লজ্জা ও অপমানেই আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নিরঞ্জন সাহা। তিনি বারাসত পুরসভার ২৯নম্বর ওয়ার্ডের মালির বাগান এলাকার বাসিন্দা। পেশায় হকার নিরঞ্জন বারাসত শহরে ঘুরে ঘুরে ঘুগনি, পাউরুটি বিক্রি করতেন। বুধবার তাঁর বিরুদ্ধে ন’বছরের নাতনিকে বাড়িতে একা পেয়ে অভব্য আচরণ-সহ শ্লীলতাহানির অভিযোগ ওঠে। নির্যাতিতার মা বাড়িতে ফেরার পর, নাবালিকা সবটা জানায়। সেই রাতেই বারাসত মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই বেপাত্তা হয়ে যান অভিযুক্ত দাদু। তল্লাশি চালিয়েও তাঁর হদিশ পায়নি পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর এদিন বেলা বাড়তেই বারাসত স্টেশন সংলগ্ন বারাসত-হাসনাবাদ লাইনের একটি মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। পরিচয় জানতে বারাসত থানায় এই খবর এলে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তি শ্লীলতাহানিতে অভিযুক্ত নিরঞ্জন। তাঁর পরিবারের তরফে মৃতদেহ শনাক্ত করা হয়েছে। নাবালিকার মায়ের অভিযোগ করে জানিয়েছেন, “বাড়িতে আসার পরেই শ্বশুরের কুকীর্তির কথা মেয়ে আমাকে বলে। থানায় অভিযোগ করেছিলাম।” প্রতিবেশীদের দাবি, লজ্জা ও অপমানেই আত্মঘাতী হয়েছে বৃদ্ধ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.