Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

জায়সির কবিতা অবলম্বনেই ‘পদ্মাবতী’, সংসদীয় কমিটিকে বনশালি

আর কী কী জানালেন পরিচালক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৫:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৫:৫৮

options
link
জায়সির কবিতা অবলম্বনেই ‘পদ্মাবতী’, সংসদীয় কমিটিকে বনশালি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুবহু ইতিহাস নির্ভর নয়। বরং সুফি কবি মালিক মহম্মদ জায়সির কবিতা অবলম্বনেই তৈরি হয়েছে ‘পদ্মাবতী’। বৃহস্পতিবার সংসদীয় কমিটিকে এ কথাই জানালেন ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি।

‘পদ্মাবতী’ নিয়ে বিতর্কের ঢেউ গড়ায় সংসদ পর্যন্ত। কেন এত বিতর্ক তা খতিয়ে দেখতে তিরিশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা এই কমিটির নেতৃত্বে অনুরাগ ঠাকুর। কমিটির সদস্য হিসেবে ছিলেন পরেশ রাওয়াল, রাজ বব্বর, শচীন তেণ্ডুলকর থেকে বাংলার অনুপম হাজরা, প্রসূন বন্দ্যোপাধ্যায়রা। এই কমিটির সামনেই নিজের স্বপক্ষে যুক্তি শোনান বনশালি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার পর্দা কাঁপাতে আসছে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘প্রফেসর শঙ্কু’ ]

সাম্প্রতিক ‘পদ্মাবতী’ বিতর্কে পরিচালকের ভূমিকা নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উঠেছিল। কেন সার্টিফিকেশনের আগে ছবি কিছু সাংবাদিককে দেখানো হল? ইতিহাস নির্ভর ছবি কিনা, সে বিষয়ে ডিসক্লেমার দেওয়া হয়নি কেন? টেকনিক্যাল কারণ দর্শিয়েই পদ্মাবতীকে ফেরত পাঠিয়েছিল সেন্সর বোর্ড। এদিন সংসদীয় কমিটির সামনে হাজির হয়েছিলেন বোর্ড কর্তা প্রসূন যোশীও। সূত্রের খবর এদিন প্রায়, দু’ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন  করেন কমিটির সদস্যরা। তাঁদের সামনে বনশালি স্পষ্ট করে দেন যে, এ ছবি ইতিহাস নির্ভর নয়। রাজপুত ইতিহাসকে কোনওখাবে খাটোও করা হয়নি। ষষ্ঠ শতকের মাঝামাঝি সুফি কবি মালিক মহম্মজ জায়সি তাঁর কবিতায় ‘পদ্মাবতী’র যে ছবি তুলে ধরেছেন, তা থেকেই ছবি তৈরি করেছেন তিনি। প্রসঙ্গত, এই কবিতাটির কারণেই পদ্মাবতীকে কাল্পনিক চরিত্র বলে মনে করেন ঐতিহাসিকদের একাংশ। কেননা, আলাউদ্দিন চিতোর দখলের প্রায় ২০০ বছর পর এ কবিতা লেখা হয়েছিল। তাঁর দাবি, পদ্মাবতী নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা রটনার জেরেই। ছবিতে আলাউদ্দিন ও পদ্মাবতীর স্বপ্নদৃশ্যে সাক্ষাৎ নিয়ে যে জল্পনা ছড়িয়েছিল, তা আগেই নাকচ করে দিয়েছিলেন পরিচালক। এদিনও তিনি বিতর্কের মূলে রটনাকেই দায়ী করেন। ইতিহাসকে কোনওভাবে বিকৃত করতে চাননি, কারও ভাবাবেগেও আঘাত করতে চাননি, সে কথা আরও একবার স্পষ্ট করে দেন বনশালি। যদিও পরিচালকের ব্যাখ্যায় সংসদীয় কমিটি সন্তুষ্ট নয় বলেই সূত্রের খবর। কেননা বিষয়টি এতটাই জটিল, এত সমীকরণ এর সঙ্গে সম্পর্কিত, তাতে মুখোমুখি সব প্রতিপক্ষকে বসিয়েও সমাধানে পৌঁছানো যাবে কিনা, সে ব্যাপারে গোড়া থেকেই সন্দেহ ছিল।

জিডিপির হার বেড়ে ৬.৩%, বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার ]

এদিকে সেন্সর প্রধান প্রসূন যোশী আগেই জানিয়ে রেখেছেন যে, ইতিহাসবিদদের মতামতের উপরই ছবিমুক্তি নির্ভর করছে। এদিকে বিজেপি, শিব সেনা ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়েই রেখেছিল। অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার দাবি তুলেছিল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে এখনই কোনও রফাসূত্রে পৌঁছাতে পারেনি কমিটি। ফলে বনশালি ও যোশীকে ফের ডাকার সম্ভাবনাই জেগে উঠছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.