Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Mamata Banerjee

মিলেছে কেন্দ্রের সবুজ সংকেত, অক্সফোর্ডের আমন্ত্রণে আগামী সপ্তাহেই লন্ডনে মুখ্যমন্ত্রী

২২ তারিখ লন্ডন উড়ে যাবেন মমতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৫, ১৯:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৫, ১৯:১৯

options
link
মিলেছে কেন্দ্রের সবুজ সংকেত, অক্সফোর্ডের আমন্ত্রণে আগামী সপ্তাহেই লন্ডনে মুখ্যমন্ত্রী zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শেষে ব্রিটেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে। মমতার এবারের বিদেশ সফরে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। বুধবার বিধানসভায় নিজের ঘরে একান্ত আলাপচারিতায় একথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। ২২ তারিখ লন্ডন উড়ে যাবেন তিনি।

সূত্রের খবর, সাতদিনের বিদেশ সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। একদিকে যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে বক্তব্য রাখবেন তিনি। সেখানে সংস্কৃতি থেকে পর্যটন, অর্থনীতি থেকে রাজ্যের উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরবেন। পাশাপাশি আবার লন্ডনের একটি শিল্প বৈঠকেও যোগ দেবেন মমতা। লক্ষ্য বাংলায় বিনিয়োগ টানা। রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের কথা বিনিয়োগকারীদের কাছে তুলে ধরবেন তিনি। ২৯ মার্চ শহরে ফিরবেন মমতা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যে ক্ষমতার আসার পর থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ, বিদেশের অগণিত শিল্পপতি যোগ দেন বৈঠকে। বিনিয়োগও আসে। গত ২০২৩ সালে বিদেশের মাটি থেকে লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার ব্যাপক লগ্নিও আসে। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফরে বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ব্রিটেনে শিল্প বৈঠকও করার কথা তাঁর। রাজ্যে ফের বিদেশি বিনিয়োগ আসার আশায় বুক বাঁধছে শিল্পমহল।

এর আগে গত ২০২১ সালে একবার মুখ্যমন্ত্রীর রোম সফরে অনুমতি দেয়নি কেন্দ্র। সে বছর নেপাল সফরের অনুমতিও দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে। ২০২৩ সালে মমতাকে দুবাই এবং স্পেন সফরের অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়েও সংশয় ছিল নবান্নের কর্তাদের। তবে সেবার মিলেছিল বিদেশমন্ত্রকের সবুজ সংকেত। এবারও তার অন্যথা হল না।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.