Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

৬ দশক আগে বাতিল আইনে মতুয়া উৎসব! হাই কোর্টের অনুমতি খারিজে বিপাকে মমতাবালার অনুগামীরা

। নতুন করে আবেদন করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৫, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৫, ১৪:১৭

options
link
৬ দশক আগে বাতিল আইনে মতুয়া উৎসব! হাই কোর্টের অনুমতি খারিজে বিপাকে মমতাবালার অনুগামীরা zoom
ফাইল ছবি।

গোবিন্দ রায়: ৬ দশক আগে বাতিল হয়েছে আইন। তারপরেও সেই আইন দেখিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের অনুগামী মতুয়াদের অনুষ্ঠানের অনুমতি দিয়ে দিয়েছিল জেলা পরিষদ। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতেই বাতিল হল সেই অনুমতি। নতুন করে আবেদন করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ১৯ মার্চের মধ্যে তা বিবেচনা করে নতুন করে অনুমতি দেওয়ার নির্দেশ জেলা পরিষদকে।

জানা গিয়েছে, প্রায় ৬২ বছর আগের বাতিল হয়ে গিয়েছিল জেলা পরিষদ আইন। তারপরেও ওই আইনকে হাতিয়ার করেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ঠাকুরনগরের মতুয়া উৎসবের অনুমতি দিয়ে দিয়েছিল মমতাবালা ঠাকুরের অনুগামীদের। ওই একই অনুষ্ঠানের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই মামলায় জমা পরা নথি দেখে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, ১৯৭৩ সালে রাজ্যে পঞ্চায়েত আইন আসার পর ১৯৬৩ সালের জেলা পরিষদ আইন অবলুপ্ত হয়ে গিয়েছে। তারপরেও জেলা পরিষদের আইন দেখিয়ে একপক্ষকে অনুমতি দিয়েছিল জেলা পরিষদ। তাই ওই অনুমতি বাতিল করল হাই কোর্ট। একইসঙ্গে নতুন করে দু’পক্ষকে আবেদন করতে নির্দেশ দিয়েছেন তিনি। ১৯ মার্চের মধ্যে তা বিবেচনা করে নতুন করে অনুমতি দেবে জেলা পরিষদ, নির্দেশ হাই কোর্টের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.