Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mohammedan Sporting Club

এবারের শান-এ-মহামেডান কারা? চূড়ান্ত দুই প্রাক্তনীর নাম

ঠিক হয়েছে ২৩ মার্চ ক্লাবের ইফতারের অনুষ্ঠানে দুই প্রাক্তনের হাতে তুলে দেওয়া হবে এই সম্মান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৫, ১৭:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৫, ১৭:৫৫

options
link
এবারের শান-এ-মহামেডান কারা? চূড়ান্ত দুই প্রাক্তনীর নাম zoom
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: এবারের শান-এ-মহামেডান পেতে পারেন প্রাক্তন মহামেডান ফুটবলার অতনু ভট্টাচার্য ও আবদুল খালেক। আপাতত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দুই প্রাক্তন ফুটবলারের তরফ থেকে সম্মতি এসে গেলেই দু-এক দিনের মধ্যে তাঁদের নাম সরকারিভাবে ঘোষণা করা হবে ক্লাবের তরফ থেকে।

ঠিক হয়েছে ২৩ মার্চ ক্লাবের ইফতারের অনুষ্ঠানে এই দুই প্রাক্তনের হাতে তুলে দেওয়া হবে শান-এ-মহামেডান সম্মান। গতবার আই লিগ জয়ের পরই অতনু ভট্টাচার্য ও ইউসুফ আনসারিকে শান-এ-মহামেডান দেওয়ার পরিকল্পনা করেছিলেন সাদা-কালো কর্তারা। কিন্তু গতবার সেই অনুষ্ঠান হলেও শান-এ-মহামেডান দেওয়া হয়নি। এবার অতনু ভট্টাচার্যের নাম থাকলেও ইউসুফ আনসারির বদলে প্রাক্তন মহামেডান ফুটবলার আবদুল খালেকের নাম বিবেচনা করেছেন তাঁরা। মহামেডান সভাপতি আমিরউদ্দিন ববি বলেন, “গতবার শান-এ-মহামেডান আমরা দিতে পারিনি। এবার অতনু ভট্টাচার্য ও আবদুল খালেককে দেওয়ার কথা ভাবনাচিন্তা করেছি। ওদের থেকে সম্মতি পেয়ে গেলেই দু-একদিনের মধ্যেই ক্লাবের তরফ থেকে সরকারি ঘোষণা হয়ে যাবে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ড্র দিয়ে এবারের আইএসএল অভিযান শেষ করেছিল মহামেডান। পাঞ্জাবের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক সাদা-কালো ব্রিগেডের। রবি হাঁসদার ম্যাজিকে মহামেডানের হার বাঁচে। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ২৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লাস্ট হয় হিসেবেই লিগ শেষ করে তারা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.