Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

কোহলি-বিজয়ের চওড়া ব্যাটে কোটলায় রানের পাহাড়ে ভারত

ফের নয়া রেকর্ড ভারত অধিনায়কের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৪:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৪:০০

options
link
কোহলি-বিজয়ের চওড়া ব্যাটে কোটলায় রানের পাহাড়ে ভারত zoom

ভারত: ৯০ ওভারে ৩৭১/৪ (বিরাট ১৫৬*, বিজয় ১৫৫)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোটলায় তৃতীয় টেস্টের আগে সংবাদমাধ্যমকে শ্রীলঙ্কান অধিনায়ক জানিয়েছিলেন, এই ম্যাচের আগে তাঁরা পরিকল্পনা করেছেন। জয় পাওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী ছিলেন তাঁরা। কিন্তু শেষ ম্যাচের প্রথম দিনের পর দেখা গেল দীনেশ চান্ডিমলের কথাই সার। কাজে এল না সেটা। আর ভারতীয় ব্যাটসম্যানের দাপটে প্রথমদিনেই বড় রানের পথে টিম ইন্ডিয়া। ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনার মুরলি বিজয়ের জোড়া সেঞ্চুরির সহায়তায় ৯০ ওভারের শেষে ভারতের রান চার উইকেটে ৩৭১। ক্রিজে ১৫৬ রান করে অপরাজিত রয়েছেন বিরাট।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[তৃতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না এটিকে, আটকে দিল জামশেদপুর]

আজকাল বাইশ গজে বিরাট কোহলির ব্যাট হাতে নামা মানেই বিশেষজ্ঞরা খাতা-পেন নিয়ে তৈরি থাকছেন। কারণ প্রতি ম্যাচে এক বা একাধিক নয়া রেকর্ড তৈরি করছেন বিরাট। যা এখন আর ভাবায় না ক্রিকেটপ্রেমিদের। বরং তিনি তাড়াতাড়ি আউট হয়ে গেলেও কপালে চিন্তার ভাঁজ পড়ে। বলা যায় জীবনের সেরা সময়ে রয়েছে ভারত অধিনায়ক। ঠিক যেন ‘মিডাস টাচ’। পূরাণের গল্প অনুযায়ী, কিং মিডাস যেখানে হাত রেখেছিলেন সেটাই সোনা হয়ে যাচ্ছিল। আর বিরাটের ক্ষেত্রে বলা যায়, যেই ক্রিজেই তিনি ব্যাট হাতে নামছেন সেখানেই শতরান করে ফেলছেন। শনিবারও তাঁর ব্যাট থেকে এল দুর্দান্ত শতরান। টেস্টে এটি তাঁর ২০তম সেঞ্চুরি। তবে সেখানেই থামেননি। এগিয়ে চলেছেন দ্বি-শতরানের দিকে। ম্যাচ শুরু হতে না হতেই তাঁর মুকুটে জুড়ল আরেকটি পালক। টেস্টে ৫০০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন তিনি। ব্যক্তিগত ১০৫ তম ইনিংসে একাদশ নম্বর ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব বিরাটের। শুধু তাই হয়, বিশ্বের ১৪ তম এবং চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে এই মাইলস্টোন ছোঁয়ার তালিকাতেও নাম লেখালেন তিনি। এর আগে সুনীল গাভাসকর মাত্র ৯৫ টি ইনিংস খেলে এই মাইস্টোন ছুঁয়েছিলেন। যে ক্লাবে বিরাটের আগে রয়েছেন বীরেন্দ্র শেহবাগ (৯৯) এবং শচীন তেণ্ডুলকর (১০৩)। এর আগে চলতি সিরিজে আরও বেশ কিছু রেকর্ড ভেঙেছিলেন বিরাট।

[ডার্বির আগে চনমনে লাল-হলুদ শিবির, সোনিকে নিয়ে ভাবতে নারাজ এডু]

এদিন শুধু বিরাট নয়, শ্রীলঙ্কান বোলারদের ওপর রাজত্ব করলেন ভারতের ওপেনার মুরলি বিজয়ও। কেরিয়ারের ১১তম শতরানটিও করে ফেললেন এই দক্ষিণী ক্রিকেটার। আউট হওয়ার আগে তাঁর নামের পাশে ১৫৫ রানের ঝকঝকে একটি ইনিংস লেখা হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কান বোলারদের মধ্যে সান্দাকান দু’উইকেট পেলেও ড্রেসিংরুমে আতঙ্ক তৈরি করতে পারেননি তেমন কেউই। যদিও আরেক ওপেনার শিখর ধাওয়ান এবং চেতেশ্বর পূজারা ভাল শুরু করেও রান পাননি। বিশেষজ্ঞদের মতে, টেস্টের দ্বিতীয় দিনে বড় রানের দিকেই এগিয়ে চলেছে বিরাটের টিম ইন্ডিয়া। তবে দক্ষিণ আফ্রিকা সফরের আগে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারেন ভারত অধিনায়ক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.