Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সাক্ষী হোন বছরের শেষ ‘সুপারমুন’-এর, কবে দেখা যাবে জানেন?

কীভাবে তুলবেন এই বিশেষ চাঁদের ছবি? উত্তর দিলেন নাসার সিনিয়র ফটোগ্রাফার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৩:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৩:৫৯

options
link
সাক্ষী হোন বছরের শেষ ‘সুপারমুন’-এর, কবে দেখা যাবে জানেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের আলো নেই। গায়ে আবার কালো দাগও রয়েছে। অথচ সৌন্দর্যকে ব্যাখ্যা করতে তার নামই সবার আগে মনে পড়ে। পৃথিবীর সঙ্গে এক অদ্ভুত আকর্ষণে জড়িয়ে রয়েছে তার একমাত্র চাঁদ। প্রদক্ষিণ করে চলেছে নিয়ম মেনে। তবে এই রবিবার একটু বেশিই কাছে চলে আসছে পৃথিবীর এই উপগ্রহ। রবিবারই দেখা যাবে বছরের শেষ সুপারমুন।

[ভিয়েতনামের জেলে নেতাজির মৃত্যু! ফরাসি ইতিহাসবিদের দাবিতে নয়া জল্পনা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

timeanddate.com-এর মতে রাত ন’টা বেজে ষোলো মিনিটই বছরশেষের এই সুপারমুন দেখার সেরা সময়। এই সময় প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে। হবে ৩০ শতাংশ বেশি উজ্জ্বল। বিশেষ একটি নামও দেওয়া হয়েছে রবিবারের এই বিশেষ চাঁদকে। শীতের রাতের এই আশ্চর্যকে উৎসাহীরা ডাকছেন ‘ফুল কোল্ড মুন’ বলে। গত বছরের ডিসেম্বরে শেষবার সুপারমুন দেখা গিয়েছিল পৃথিবীর আকাশে। কিন্তু সকলে মনে রেখেছেন নভেম্বরের ‘স্পেশ্যাল’ সুপারমুনকে। কারণ ১৯৪৮ সালের পর সেই প্রথমবার চাঁদ পৃথিবীর এতটা কাছে এসেছিল। আবার এমন সুপারমুন দেখা যাবে ২০৩৪ সালে।

কিন্তু কেন হয় সুপারমুন? সুপারমুন কথাটির জ্যোতিষশাস্ত্রে কোথাও উল্লেখ নেই। এই কথাটি আসে ১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলের মাধ্যমে। পৃথিবী ও চাঁদের মাঝে ৩,৬০,০০০ কিলোমিটারের কম দূরত্ব হলে সুপারমুন দেখা যায়। বেশিরভাগ শীতকালেই এমনটা হয়। মনে করা হয় এই সময় পৃথিবীর ও সূর্যের মাঝের ব্যবধান কমে যায়। যার ফলে চাঁদ-সূর্যের গ্র্যাভিটি চাঁদকেও পৃথিবীর একটু কাছে টেনে আনে। এই জন্যই পৃথিবী থেকে চাঁদকে এতটা বড় দেখায়।

[ইয়েতি রহস্যে যবনিকা পতন, জানেন আসলে কী এই প্রাণী?]

রবিবারের রাতেও এমনটাই হতে চলেছে। আরও একটু কাছ থেকে চাঁদকে দেখার জন্য মানুষের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে। অনেকেই এই মুহূর্ত ফ্রেমবন্দি করবেন বলে মনস্থির করে নিয়েছেন। নাসার সিনিয়র ফটোগ্রাফার বিল তাঁদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন। যাঁরা অ্যাপল কিংবা অ্যান্ড্রয়েড ব্যবহার করবেন তাঁরা আগে ফ্রেম ফিক্স করবেন। এরপর স্ক্রিনের যেখানে চাঁদ থাকবে, সেখানে ছুঁয়ে ফোকাস ঠিক ছবি তুলবেন। একটু ভাল ক্যামেরা দিয়ে যাঁরা ছবি তুলবেন তাঁদের একটি বিষয় মাথায় রাখার কথা বলেছেন বিল। চাঁদ সারাক্ষণ পৃথিবীকে প্রদক্ষিণ করছে তাই এটি একটি মুভিং অবজেক্ট।

[মধ্যবিত্তের বাজেটে বাজারে এল জোড়া স্মার্টফোন, থাকছে দুর্দান্ত ডেটা অফারও]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.