Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Uttar Dinajpur

মহিলাকে ধর্ষণ করে খুন! নদীর ধারে গলার নলি কাটা দেহ উদ্ধার, উত্তেজনা ডালখোলায়

শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৫, ১২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৫, ১২:০৯

options
link
মহিলাকে ধর্ষণ করে খুন! নদীর ধারে গলার নলি কাটা দেহ উদ্ধার, উত্তেজনা ডালখোলায় zoom

শংকরকুমার রায়, রায়গঞ্জ: মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। শনিবার সকালে উত্তর দিনাজপুরের ডালখোলা থানা এলাকার সুধানী নদীর ধারে গলার নলি কাটা দেহ উদ্ধার। শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলা করণদিঘি রানিগঞ্জ পঞ্চায়েত এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুর নাগাদ ঘাস কাটতে বাড়ি থেকে বেরন তিনি। তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও বাড়ি আসেননি তিনি। এরপরই ডালখোলা থানায় বিষয়টি জানায় পরিবার। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তাঁর গলাকাটা দেহ দেখতে পান স্থানীয়রা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার একটি সন্তান রয়েছে। প্রায় আড়াই বছর স্বামীর সংসার ছেড়ে, ছেলেকে নিয়ে মা ও ভাইয়ের সঙ্গে রানিগঞ্জ পঞ্চায়েত এলাকায় থাকছিলেন। তাঁর ভাইয়ের অভিযোগ, দিদিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। উপযুক্ত তদন্তের দাবিতে সরব হয়েছে পরিবার ও স্থানীয়রা।

শনিবার সকালে নদীর পাড়ে ক্ষতবিক্ষত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মহিলাকে শ্বাসরোধের পর গলার নলি কাটা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মহিলা ধর্ষণের শিকার হয়েছেন কি না, তারপরই বোঝা যাবে। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.