Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
EPFO

পিএফ থেকে আগাম পাঁচ লক্ষ টাকা তোলার সুযোগ! বড় পদক্ষেপ মোদি সরকারের

এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ইপিএফও-র ৭.৫ কোটি সদস্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৫, ১২:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৫, ১২:৫২

options
link
পিএফ থেকে আগাম পাঁচ লক্ষ টাকা তোলার সুযোগ! বড় পদক্ষেপ মোদি সরকারের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগকারীদের জন্য আসতে পারে সুখবর। কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) সদস্যরা এবার অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। শীঘ্রই এই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। বর্তমানে এর পরিমাণ ১ লক্ষ টাকা। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ইপিএফও-র ৭.৫ কোটি সদস্য।

সূত্রের খবর, গত সপ্তাহে ইপিএফও-র কেন্দ্রীয় অছি পরিষদের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা টাকা তোলার সীমা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, ২৮ মার্চ শ্রীনগরে অনুষ্ঠিত সভায় ইপিএফও-র কমিশনার রমেশ কৃষ্ণমূর্তিও উপস্থিত ছিলেন। এই সুপারিশ সিবিটি-এর অনুমোদনের পরে ইপিএফও সদস্যরা অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত তাঁদের ভবিষ্যৎ তহবিল থেকে আগাম তুলে নিতে পারবেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২০ সালের এপ্রিলে অসুস্থতা ও চিকিৎসার ক্ষেত্রে অটো সেটলমেন্ট প্রকল্প শুরু করা হয় কেন্দ্রের তরফে। তাতে আগাম টাকা তোলার পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। এটি অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের অঙ্গ। পরবর্তীকালে ২০২৪-এর মে মাসে এই সীমা বাড়িয়ে ১ লাখ করা হয়েছিল। ইপিএফও সদস্যরা শুধুমাত্র অসুস্থতা বা হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে পিএফ-এর টাকা তুলতে পারেন। তবে সংস্থাটি তিনটি বিভাগের জন্য আগাম টাকা তোলার অটেমেটিক-মোড ক্লেম চালু করেছে। এগুলি হল শিক্ষা, বিয়ে ও ফ্ল্যাট-বাড়ি কেনা। আবেদনের তিনদিনের মধ্যে আগাম ক্লেমের অটো সেটলমেন্ট অনুমোদিত হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.