Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Aryan Khan

কেকেআর-পাঞ্জাব ম্যাচের দিনই কলকাতায় তারকাখচিত ইভেন্ট আরিয়ানের! থাকবেন শাহরুখও?

কে কে থাকছেন সেদিন আইটিসি সোনার বাংলায়?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ২১:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ২১:৩০

options
link
কেকেআর-পাঞ্জাব ম্যাচের দিনই কলকাতায় তারকাখচিত ইভেন্ট আরিয়ানের! থাকবেন শাহরুখও? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৬ এপ্রিল শহরে কেকেআরের হাই ভোল্টেজ ম্যাচ পাঞ্জাব কিংস-এর সঙ্গে। আর সেদিনই কলকাতায় আসছেন শাহরুখপুত্র আরিয়ান খান! গন্তব্য আইটিসি সোনার বাংলা। উদ্দেশ্য, ‘D’YAVOL After Dark’ নামের এক মেগা ইভেন্টের আয়োজন। যেখানে লঞ্চ হবে তাঁর নতুন মদের ব্র্যান্ড। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, আরিয়ানের মহাতারকা বাবা শাহরুখ খান কি থাকবেন ওই ইভেন্টে? আপাতত এই নিয়েই জল্পনা তুঙ্গে।

কে কে থাকছেন সেদিন আইটিসি সোনার বাংলায়? জানা যাচ্ছে, অনন্যা পাণ্ডে, সানায়া কাপুর, সুহানা খানরা সকলেই থাকবেন। থাকবেন বেশ কয়েকজন টলি সেলেবও। এদিকে যেহেতু সেদিন পাঞ্জাবের খেলা মহানগরে, তাই শহরে উপস্থিত থাকবেন মালকিন প্রীতি জিন্টাও। তিনিও তাই সম্ভবত হাজির থাকবেন শাহরুখপুত্রের ইভেন্টে। এদিকে যেহেতু এটা কিং খানের নিজস্ব ইভেন্ট, তাই কেকেআরের খেলোয়াড়দেরও দেখা যেতে পারে অনুষ্ঠানে। তবে শেষপর্যন্ত সবচেয়ে বেশি জল্পনা কিং খানকে ঘিরেই। দুবাইয়ে ছেলের মদের ব্র্যান্ড লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ। তাই কলকাতাতেও বলিউডের বাদশাহ উপস্থিত থাকবেন বলেই মনে করা হচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমন এক মেগা ইভেন্টের ব্যবস্থাপনার দায়িত্বে ‘হোয়াটস ইন দ্য নেম’। সংবাদ প্রতিদিন ডিজিটালকে আয়োজক রাজদীপ চক্রবর্তী বলছেন, ”আমরা ব্রায়ান অ্যাডামসের কনসার্টের মতো বড় ইভেন্ট করেছি। এরপরই আরিয়ান খান আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাঁর ভদকা ব্র্যান্ডের লঞ্চ ইভেন্ট করার জন্য। এটা আগে একমাত্র দুবাই ও মুম্বইয়ে হয়েছে। এবার কলকাতাও হচ্ছে অনুষ্ঠান।” প্রসঙ্গত, মেয়ে সুহানা মাঝেমাঝে কেকেআরের খেলা দেখতে ইডেনে উপস্থিত থাকলেও শহরে সেভাবে দেখা যায় না আরিয়ানকে। এবার তাই শাহরুখপুত্রকে ঘিরে যে বাড়তি উদ্দীপনা তৈরি হবে তা বলাই যায়। আর তাঁর পাশে কিং খান থাকলে যে পারদ আরও চড়বে, তাও নিশ্চিত।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.