সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেই আত্মঘাতী হলেন বেঙ্গালুরুর এক যুবক। তাঁর নাম প্রবীণ গৌড়া। ভিডিওয় তিনি দাবি করেছেন, তাঁকে লাগাতার হেনস্তা করা হয়েছে। আর সেই কারণেই তিনি নিজেকে শেষ করে দিতে চান। যাঁদের তিনি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিদ্ধ করেছেন তাঁদের মধ্যে রয়েছেন এক বিজেপি নেতাও। স্বাভাবিক ভাবেই ভিডিও পোস্ট করে তাঁর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
বেঙ্গালুরুর আনেকাল তালুকের বাসিন্দা ছিলেন বছর পঁয়ত্রিশের প্রবীণ। তাঁর অভিযোগ ছিল, গত দু’মাস ধরে টানা মানসিক হেনস্তার শিকার হয়েই এই চরম পথ বেছে নিতে হচ্ছে তাঁকে। গলায় দড়ি এরপরই আত্মহত্যা করেছেন তিনি। ফেসবুকে শেয়ার করা ভিডিওয় পাঁচজনের নাম করে গিয়েছেন প্রবীণ। এছাড়াও তিনি উল্লেখ করেছেন বিজেপি নেতা মুনিরাজু গৌড়ার নামও। তিনি বিজেপি মণ্ডলের সভাপতি।
বাকিদের মধ্যে স্থানীয় কাউন্সিলর ভাগ্যাম্মাও রয়েছেন। ওই মহিলার স্বামী শ্রীনিবাস তাঁকে শারীরিক হেনস্তা করেছেন বলেও দাবি প্রবীণের। টাকাপয়সা সংক্রান্ত আলোচনার জন্য ডেকে এনে নিগ্রহের অভিযোগ তুলেছিলেন তিনি।
একটি স্কুলের কাছে প্রবীণের ঝুলন্ত দেহ উদ্ধার হতেই বিতর্ক দানা বেঁধেছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে পুরো ভিডিও।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন