Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

যোগী আদিত্যনাথকেই ‘বিয়ে’ করলেন সীতাপুরের এই মহিলা!

মুখ্যমন্ত্রীর ব্যাচেলর তকমা ঘুচল কি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৮:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৮:০০

options
link
যোগী আদিত্যনাথকেই ‘বিয়ে’ করলেন সীতাপুরের এই মহিলা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিয়ে করলেন এক মহিলা। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনার সাক্ষী থাকলেন উত্তরপ্রদেশের মানুষ। তাহলে কি মুখ্যমন্ত্রীর ব্যাচেলর তকমা ঘুচল?

[সাফল্যের উড়ান আকাশ মিসাইলের, ইতিহাসের মুখোমুখি DRDO ]

না, ঠিক তা নয়। সীতাপুরের এক অঙ্গনওয়াড়ি কর্মী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিকে ‘প্রতীকী’ বিয়ে করেছেন। এ আসলে রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল। প্রতীকী বিয়ের সময় যোগী আদিত্যনাথের ছবির সঙ্গে মালা বিনিময়ও করেন মহিলা অঙ্গনওয়াড়ি কর্মচারী সংঘের জেলা প্রেসিডেন্ট নীতু সিং। রাজ্যের ৪ লক্ষেরও বেশি মহিলা অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ দীর্ঘদিন। এই বিষয়ে সুরাহা চাইলেও সরকারের টনক নড়ে না। প্রশাসনের জগদ্দল পাথরসুলভ ঔদাসিন্য ঘোচাতেই এই অভিনব উদ্যোগ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আবদুল্লাহকে চ্যালেঞ্জ জানিয়ে লালচকে তেরঙ্গা ওড়াল শিব সেনা]

নীতু বলছেন, ‘এই বিয়ে করে আমি আমার ৪ লক্ষ বোনের উপকার করতে দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি না মেটে, তাহলে ঘোড়ায় চেপে আমি মুখ্যমন্ত্রীর বাড়ি যাব।’ তাঁদের প্রতি সরকারের দীর্ঘদিনের বঞ্চনা মেটাতে এবার অঙ্গনওয়াড়ি কর্মীরা সদ্য নির্বাচিত বিজেপি সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। লখনউতে এই বিষয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে তাঁদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেছেন ওই কর্মীরা। সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান করে হাসিমুখে পোজ দিয়ে ‘প্রতীকী’ বিয়ে করলেন নীতু। এবার রাজ্য সরকারের নজর তাঁদের উপর পড়ে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন কয়েক লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী।

[২০১৮ থেকে কর ফাঁকি অসম্ভব, অভিনব পদক্ষেপ মোদির]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.