Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Gautam Gambhir

পহেলগাঁও হামলার পরেই গম্ভীরকে খুনের হুমকি! গ্রেপ্তার গুজরাটের পড়ুয়া জিগনেশ সিং

নেপথ্যে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ১২:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ১২:৩২

options
link
পহেলগাঁও হামলার পরেই গম্ভীরকে খুনের হুমকি! গ্রেপ্তার গুজরাটের পড়ুয়া জিগনেশ সিং zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদ করায় পাকিস্তান নয়, গুজরাট থেকে খুনের হুমকি পেয়েছিলেন গৌতম গম্ভীর! প্রাণভয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গুজরাটের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে।

তার নাম জিগনেশ সিং পারমার। নেপথ্যে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের দাবি, মানসিকভাবে অসুস্থ জিগনেশ। তবে তাদের কথায় চিঁড়ে ভেজেনি। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ জিগনেশের কথায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছে। এক বিবৃতিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেছেন, “পারমার একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র। তার পরিবারের দাবি, সে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। তবে এখনও তদন্ত চলছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার দাবি করেছিলেন, আইসিস কাশ্মীর নামের এক সংগঠনের তরফে ইমেল পাঠিয়ে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। তিনি ২২ এপ্রিল মোট দু’টি ইমেল পেয়েছিলেন। দু’টি ইমেলেই লেখা ‘আই কিল ইউ।’ অর্থাৎ আমি তোমাকে হত্যা করব। ইতিমধ্যেই ওই ইমেলের কপি দিল্লি পুলিশের কাছে জমা দিয়েছিলেন গম্ভীর।

পুলিশের কাছে নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন ভারতীয় দলের হেডকোচ। দিল্লি পুলিশ এই হুমকি মেলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভারতীয় দলের হেডকোচ হওয়ার পাশাপাশি গম্ভীরের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি প্রাক্তন বিজেপি সাংসদ এবং বর্তমানে বিজেপির সদস্য। ফলে সন্ত্রাসবাদীদের ‘হিটলিস্টে’ তাঁর নাম থাকা অস্বাভাবিক নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.