Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Bomb Threat

কেরলের মুখ্যমন্ত্রীর দপ্তরে বোমাতঙ্ক! পহেলগাঁও আবহে পরপর তিনদিন হুমকি মেল দক্ষিণের রাজ্যে

শনিবার তিরুঅনন্তপুরমের একাধিক হোটেল বোমা রাখা আছে বলে ইমেল আসে। রবিবার তিরুঅনন্তপুরম বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ১৪:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ১৪:৩৭

options
link
কেরলের মুখ্যমন্ত্রীর দপ্তরে বোমাতঙ্ক! পহেলগাঁও আবহে পরপর তিনদিন হুমকি মেল দক্ষিণের রাজ্যে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বোমাতঙ্ক কেরলের মুখ্যমন্ত্রীর দপ্তরে। পরপর তিনদিন বোমাতঙ্ক ছড়িয়েছে কেরলের তিরুঅনন্তপুরমে। সেই তালিকায় এবার যোগ হল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দপ্তরও। সোমবার সকালে আচমকাই বোমাতঙ্ক ছড়ায় সেখানে।

শনিবার তিরুঅনন্তপুরমের একাধিক হোটেল বোমা রাখা আছে বলে ইমেল আসে। পরের দিন অর্থাৎ রবিবার তিরুঅনন্তপুরম বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। আর সোমবার সকালে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দপ্তর এবং তাঁর সরকারি বাসভবনে বোমা রাখা আছে বলে হুমকি ফোন আসে। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, ফোন পাওয়ার পরই বম্ব স্কোয়াড পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে। ডগ স্কোয়াডকেও কাজে লাগানো হয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও কিছুই পাওয়া যায়নি। তাছাড়া কোথা থেকে ইমেলে এসেছে বা কারা এই হুমকি দিয়েছে সে ব্যাপারেও এখনও কিছু জানা যায়নি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর জঙ্গিদের খোঁজে কাশ্মীরের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে সেনা। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ইতিমধ্যেই এই হামলার তদন্তভার নিয়েছে এনআইএ। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। গতকালই স্বল্পমেয়াদি ভিসা নিয়ে ভারতে থাকা পাক নাগরিকদের দেশ ছাড়ার সময়সীমা শেষ হয়েছে। এহেন পরিস্থিতিতে পরপর তিনদিন দক্ষিণের রাজ্যে বোমাতঙ্কের পরিস্থিতি তৈরি হওয়ায় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

চলতি মাসে একইভাবে বোমা রাখা আছে বলে ফোন এসেছিল কেরলের জেলাশাসক, কেরল হাই কোর্ট-সহ আরও বেশ কয়েকটি সরকারি দপ্তরে। এই সব ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছিল সবই ভুয়ো। শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই এই ভুয়ো ফোনগুলি করা হয়েছিল। যদিও পরপর তিনদিন একই শহরে বোমাতঙ্ক ছড়ালেও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাছাড়া শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এই মেল বা ফোনগুলি করা হচ্ছে কিনা, এর পিছনে অন্য কোনও বড় উদ্দেশ্য রয়েছে কিনা, তা এখনও পরিষ্কার হয়নি। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.