Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Chennai Metro

এবার চালক ছাড়াই চলবে মেট্রো! মঙ্গলে সফল পরীক্ষা

সব ঠিক থাকলে ডিসেম্বরেই চালু এই মেট্রো পরিষেবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ২০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ২০:৩৬

options
link
এবার চালক ছাড়াই চলবে মেট্রো! মঙ্গলে সফল পরীক্ষা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই মেট্রো রেলের মাইলফলক! পরীক্ষামূলক ভাবে চালক ছাড়াই চালানো হল ট্রেন। মঙ্গলবার ১০ কিলোমিটার পথ পাড়ি দিল বিশেষ রেকটি। পুনামাল্লি থেকে পোরুর মেট্রো স্টেশন অবধি চালানো হয় ওই ট্রেনটিকে। যা ফেস ২ প্রকল্পের অন্তর্গত। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে চালু হয়ে যাবে চেন্নাই মেট্রোর চালক ছাড়া আধুনিক এই রেল পরিষেবা।

এর আগে চালকবিহীন ট্রেনের পরীক্ষা হয় মুল্লাই থট্টাম পর্যন্ত, মাত্র তিন কিলোমিটার অংশে। এই প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর এমএ সিদ্দিকি বলেন, “যাত্রার দূরত্ব এবং সময় বাড়িয়ে এই প্রকল্পের দ্বিতীয় ধাপের অগ্রগতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগে থেকেই চেন্নাইয়ে ৫৪.১ কিলোমিটার দীর্ঘ মেট্রো পথ রয়েছে। ফেজ ২ প্রকল্পে ১১৮.৯ কিলোমিটার মেট্রো পথে গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পে খরচ হচ্ছে ৬৩, ২৪৬ কোটি টাকা। এর মধ্যে রয়েছে মাধভরাম, শোলিঙ্গানাল্লুর, লাইট হাউস, পুনামাল্লি, সিরুসেরি-সহ বিস্তীর্ণ এলাকা। এই প্রকল্পে ভূগর্ভস্থ লাইন পাতা হচ্ছে ৪২.৬ কিলোমিটার। বাকি ৭৬.৩ কিলোমিটার বাইরে থাকবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.