Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
India Pakistan War

পহেলগাঁও হামলার নিন্দা করে যৌথ বিবৃতি G-7 দেশগুলির, ভারত-পাক উত্তেজনা কমানোর আর্জি

ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সামরিক উত্তেজনা কমাতে আসরে জি ৭।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ১৩:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ১৩:৪৮

options
link
পহেলগাঁও হামলার নিন্দা করে যৌথ বিবৃতি G-7 দেশগুলির, ভারত-পাক উত্তেজনা কমানোর আর্জি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সামরিক উত্তেজনা কমাতে এবার তৎপর জি-৭ দেশগুলি। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে পহেলগাঁও হামলার নিন্দা করে যৌথ বিবৃতি পেশ করল জি-৭ গোষ্ঠীভুক্ত ৭টি দেশ। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকার বিদেশমন্ত্রীদের তরফে জারি করা হয়েছে এই বিবৃতি।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান ২৬ জন। যার বেশিরভাগই ছিলেন পর্যটক। সেই হামলার (India Pakistan War) পালটা পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলা চালায় ভারত। বেছে বেছে শুধুমাত্র জঙ্গি সদর দপ্তরে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়। এই হামলায় প্রাণ যায় শতাধিক জঙ্গির। যদিও ভারতের তরফে স্পষ্ট জানানো হয়, এই নিখুঁত হামলা শুধুমাত্র জঙ্গিঘাঁটি লক্ষ্য করে চালান হয়েছে। পাকিস্তানের সেনা বাহিনী বা সাধারণ নাগরিকদের যাতে কোনও ক্ষতি করা হয়নি। তবে সন্ত্রাসের আঁতুড় ঘরে হামলার ঘটনার পালটা ভারতের অসামরিক নাগরিকদের নিশানা করে পাকিস্তান। গত কয়েকদিন ধরে বেলাগাম ড্রোন হামলা চালানো হচ্ছে পাকিস্তানের তরফে। পালটা জবাব দিচ্ছে ভারতও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের (India Pakistan War) মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। আগেই পহেলগাঁও হামলার ঘটনায় আলাদা আলাদা ভাবে নিন্দা জানিয়েছিল বিশ্বের বেশিরভাগ দেশ। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকাকে নিয়ে গঠিত জি-৭ পহেলগাঁও হামলার নিন্দা করে যৌথভাবে বিবৃতি পেশ করল।

জি-৭-এর তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভারত ও পাকিস্তানকে (India Pakistan) দুই দেশকেই আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য আবেদন জানাচ্ছি।’ আরও বলা হয়েছে যে কোনও সামরিক পদক্ষেপ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়াবে। আমরা উভয় দেশকে অবিলম্বে উত্তেজনা হ্রাস করার এবং শান্তির জন্য মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.