Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
PM Narendra Modi

আক্রমণ থামানোর আর্জি জানিয়েছিল পাকিস্তানই, ট্রাম্পের মধ্যস্থতার দাবি ওড়ালেন মোদি

পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ মোদির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৫, ১৫:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৫, ১৫:০৩

options
link
আক্রমণ থামানোর আর্জি জানিয়েছিল পাকিস্তানই, ট্রাম্পের মধ্যস্থতার দাবি ওড়ালেন মোদি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর ইস্যুতে তৃতীয়পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। বারবার একথা স্পষ্ট করে দিয়েছে দিল্লি। পহেলগাঁও হামলায় জঙ্গিরা যে বর্বরতা দেখিয়েছে, অপারেশন সিঁদুরের মাধ্যমে তার বদলা নিয়ে নিয়েছে ভারতীয় সেনা। ভারতের মেয়ের সিঁদুরে হাত দিলে কী পরিণতি হয় তা দেখিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ভারতের মারে বিধ্বস্ত হওয়ার পর আক্রমণ থামানোর আর্জি জানিয়েছিল পাকিস্তানই। সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতির বিনিময়ে ইসলামাবাদের মিনতিতে সাড়া দেয় দিল্লি। সম্মতি জানানো হয় সংঘর্ষবিরতির। জাতির উদ্দেশে ভাষণে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। অর্থাৎ দু’দেশের মধ্যে মধ্যস্থতা করার যে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আজ কার্যত সেটাই উড়িয়ে দিলেন নমো। 

২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে দেশবাসী। সন্ত্রাসবাদের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিতে ৬ মে মাঝরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর শুরু করে নরেন্দ্র মোদির সরকার। যার পালটা দিতে ভারতে হামলা চালানোর চেষ্টা করে ইসলামাবাদ। যা রুখে দেয় ভারতীয় সেনা। দু’দেশের এই যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়ে আন্তর্জাতিক মহলে। গত ১০ মে (শনিবার) ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। দু’দেশের মধ্যে মধ্যস্থতা করার দাবি করেন ট্রাম্প। কিন্তু সংঘর্ষবিরতির ঘোষণা করার সময় আমেরিকার প্রসঙ্গই তোলেননি বিদেশসচিব বিক্রম মিসরি। তিনি এবং সেনা আধিকারিকরাও জানিয়েছিলেন, পাকিস্তানই হামলা থামানোর অনুরোধ করেছিল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই কথা ফের একবার মনে করিয়ে দিয়ে আজ মোদি বলেন, “ভারতের মেয়েদের সিঁদুর মুছে দেওয়ার কী পরিণত হয় তা বুঝে গিয়েছে পাকিস্তান। অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছি। যেখান থেকে সন্ত্রাসবাদে মদত দেওয়া হত। প্রায় শতাধিক কুখ্যাত আতঙ্কবাদীকে আমরা নিকেশ করেছি। পাকিস্তান ভারতের ক্ষমতা টের পাওয়ার হামলা থামানোর আর্জি জানিয়েছিল। ওরা প্রতিশ্রুতি দিয়েছে নিজেদের এহেন কর্মকাণ্ড বন্ধ রাখার। তারপরই আমরা সংঘর্ষবিরতিতে রাজি হয়েছি। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমরা আপাতত এই অভিযান স্থগিত রেখেছি। কোনও পরমাণু হুঁশিয়ারি আমাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই থেকে থামাতে পারবে না।”

প্রসঙ্গত, ১০ মে ট্রাম্প নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে দীর্ঘ কথা বলার পর ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে যেতে রাজি হয়েছে। এছাড়া আজ তিনি দাবি করেন, “পরমাণু শক্তিধর দুই দেশকে চাপ দিয়ে সংঘর্ষবিরতি করেছি। যুদ্ধ না থামালে বাণিজ্যেও না, হঁশিয়ারি দিয়েছিলাম। তাতেই কাজ হয়েছে।” বিশ্লেষকরা বলছেন, আমেরিকা ‘বন্ধু’ হলেও তাদের হস্তক্ষেপও ভারত নিজেদের বিষয়ে মেনে নেবে না এদিক সেকথা মোদি স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি পারমাণবিক শক্তির কথা বলেও যে চোখ রাঙানো যাবে না সেটাও এদিন মোদি বুঝিয়ে দিলেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.