Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Delhi

দিল্লিতে শুটআউট, যুবককে লক্ষ্য করে চলল গুলি, পুরনো শত্রুতার জের?

অরুণ সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলে গোট বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছেন পুলিশকর্তারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৫, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৫, ১৮:০৭

options
link
দিল্লিতে শুটআউট, যুবককে লক্ষ্য করে চলল গুলি, পুরনো শত্রুতার জের? zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে শুটআউট। গুলিবিদ্ধ এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলা।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১টা নগাদা দিল্লির ছতরপুর মেট্রো স্টেশনের কাছে গুলি চালানোর ঘটনাটি ঘটে। একটি চারচাকা গাড়ি করে অরুণ লোহিয়া নামে ওই যুবক স্টেশনের দিকে আসছিলেন। সেই সময়ে তাঁকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় এক দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতরেই লুটিয়ে পড়েন অরুণ। গুলির শব্দে ছুটে আসেন আশপাশের স্থানীয়রা। কিন্তু ততক্ষণে সেখান থেকে চম্পট দেয় আততায়ী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় অরুণকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কী কারণে এই হামলা? পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আততায়ী অরুণকে চিনত। গ্রামের একটি জমি নিয়ে বহুদিন ধরেই তাঁদের মধ্যে বিবাদ চলছিল। পুলিশের অনুমান, সেই আক্রোশ থেকেই সে অরুণের উপর হামলা চালায়। তবে ঘটনার পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.