Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Pakistan

পাকভূমে আক্রান্ত ভারত-শত্রু! গুরুতর অবস্থায় হাসপাতালে লস্কর জঙ্গি হামজা

নিজের বাড়িতেই আক্রান্ত হয়েছে ভারতের হিটলিস্টে থাকা এই জঙ্গি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৫, ০৯:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৫, ০৯:১৮

options
link
পাকভূমে আক্রান্ত ভারত-শত্রু! গুরুতর অবস্থায় হাসপাতালে লস্কর জঙ্গি হামজা zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর আহত অবস্থায় পাকিস্তানের হাসপাতালে ভর্তি লস্কর ই তইবার অন্যতম মাথা আমির হামজা। জানা যাচ্ছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লাহোরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিজের বাড়িতেই আক্রান্ত হয়েছে ভারতের হিটলিস্টে থাকা এই জঙ্গি। তবে কীভাবে হামজা আহত হল তা স্পষ্ট নয়। অপারেশন সিঁদুরের পর সন্ত্রাসবাদ ইস্যুতে গোটা বিশ্বের যখন মুখ পুড়ছে পাকিস্তানের। ঠিক সেই সময় ফের পাকভূমে অজ্ঞাত হামলায় একের পর এক জঙ্গি মৃত্যু ও আহত হওয়ার ঘটনা সামনে আসতে শুরু করেছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, লস্করের প্রচারিত পত্রিকাগুলির সম্পাদক হামজা নিজের বাড়িতেই গুরুতর আহত হয়। এরপর আইএসআই-এর নিরাপত্তায় লাহোরের সেনা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। উল্লেখযোগ্য বিষয় হল, তিনদিন আগে পাকিস্তানের সিন্ধ প্রদেশে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল লস্কর জঙ্গি আবু সইফুল্লা। এরপর আরও এক শীর্ষ লস্কর জঙ্গি আহত হওয়া রহস্য ঘনীভূত হতে শুরু করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের বাসিন্দা এই আমির হামজা। ২০১২ সালে একে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে আমেরিকা। হাফিজ সইদ ও আবদুল রহমান মক্কির অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই জঙ্গি। রিপোর্ট বলছে, ২০০০ সাল নাগাদ ভারতে ব্যাপকভাব সক্রিয় ছিল এই সন্ত্রাসবাদী। ২০০৫ সালে বেঙ্গালুরুতে জঙ্গি হামলায় সইফুল্লার সহযোগী ছিল হামজা। ২০১০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত লস্করের প্রোপাগান্ডা ছড়ানোর দায়িত্ব ছিল এর উপর। ২০১৮ সালে লশকর এবং জামাত-উদ-দায়ারের উপর নিষেধাজ্ঞা জারির পরই হাফিজের কথায় ‘জইশ-ই-মানকাফা’ নামে নতুন এক সংগঠন তৈরি করে হামজা। এই ঘটনায় অনেকের অনুমান ছিল, হয়ত লস্করে ভাঙন ধরেছে। যদিও পরে জানা যায় গোটাটাই ছিল মানুষের চোখে ধুলো দেওয়ার এক পন্থা।

পাকিস্তান যে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, অপারেশন সিঁদুরের পর এই বিষয়ে অবগত গোটা বিশ্ব। পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। তারপরও অবশ্য কুকুরের লেজ সোজা হয়নি জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তো দূর সন্ত্রাসীদের মৃত্যুতে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দেখা গিয়েছিল পাক সেনা আধিকারিকদের। সেই ছবি ভারত সরকার প্রকাশ্যে আনার পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে পাকিস্তান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.