Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Kashmir

১২ দিন ধরে নিখোঁজ কাশ্মীরে যাওয়া বাংলার কিশোরের, মাকে বলেছিল, ‘শুধু গোলাগুলির শব্দ…’

১২ দিন ধরে ফোন অফ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৫, ২০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৫, ২০:২৩

options
link
১২ দিন ধরে নিখোঁজ কাশ্মীরে যাওয়া বাংলার কিশোরের, মাকে বলেছিল, ‘শুধু গোলাগুলির শব্দ…’ zoom
১২ দিন খোঁজ নেই কাশ্মীরে যাওয়া বাংলার কিশোরের। নিজস্ব চিত্র

বাবুল হক, মালদহ: কাশ্মীরে কাজ করতে গিয়ে টানা ১২ দিন নিখোঁজ মালদহের হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিক। আর এনিয়ে চরম উৎকণ্ঠায় পরিবার। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতিতে কাশ্মীরে কাজে গিয়ে মালদহের পরিযায়ী শ্রমিকের নিখোঁজ হওয়ার ঘটনায় জেলার বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। পরিবারের দাবি, ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই কিশোর শ্রমিক।

জানা গিয়েছে, মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিওন গ্রামের বাসিন্দা আশফাক হক। বয়স ১৭ বছর। বাড়ির বড় ছেলে। আরও দুই ছোট ভাই ও বোন বাড়িতে রয়েছে। কাশ্মীরে আপেলের বাগানে কাজ করতে গিয়ে আশফাক নিখোঁজ হয় বলে দাবি পরিবারের। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নাকি ফোনে শেষবার কথা হয়েছে মায়ের সঙ্গে। সেটাও বারো দিন আগে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবারের সদস্যরা জানান, যুদ্ধের সময় আশফাক বাড়িতে জানিয়েছিলেন, তাঁদের ওখানে খাবারের সমস্যা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেও বাড়ি ফিরে আসবেন বলে জানিয়েছিলেন। তারপর থেকে আর কোনও খোঁজ নেই। পরিবারের সদস্যরা জানান, দুই থেকে তিনরাত ব্ল্যাক আউট হয়। এই পরিস্থিতির মধ্যে সেখানেই ছিলেন আশফাক। বাড়িতে মাকে ফোনে বলেছিলেন বাড়ি ফিরে আসবেন। তাঁকে গোলাগুলির শব্দ শুনতে হচ্ছে সবসময়। ১২ দিন আগে সেটাই শেষ কথা। তারপর থেকে মোবাইল ফোন সুইচ অফ। তার পরিবার বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি। ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মা। প্রশাসনের কাছে তিনি কাতর আবেদন জানিয়েছেন ছেলেকে ফেরানোর।

রাজ্যে কোনও কর্মসংস্থান নেই বলে এত ছেলেকে বাইরে যেতে হচ্ছে বলে তোপ দাগেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। ওই পরিযায়ীর সন্ধানের জন্য পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন সাংসদ। পাশাপাশি খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেনও। উ মন্ত্রী তাজমুল হোসেন বলেন, “কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে। বকেয়া টাকা দিচ্ছে না। সেই জন্য যুবকরা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছেন।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.