Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Balochistan

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, বালোচিস্তানে ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৫

বৃহস্পতিবার সকালে বাসটি সাদিকাবাদ থেকে কোয়েট্টার উদ্দেশে রওনা দিয়েছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৫, ১৭:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৫, ১৭:২৪

options
link
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, বালোচিস্তানে ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৫ zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বালোচিস্তানে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস। মৃত কমপক্ষে ৫ জন। আহত আরও ২৭। শুরু হয়েছে উদ্ধারকাজ। বোলান-কোয়েট্টা হাইওয়েতে হাজি টাউনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় প্রশাসনের কর্মীরা।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বাসটি সাদিকাবাদ থেকে কোয়েট্টার উদ্দেশে রওনা দিয়েছিল। বোলান-কোয়েট্টা হাইওয়ের কাছে পাহাড়ি রাস্তায় বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতাল ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে এখনও উদ্ধারকাজ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের এক আধিকারিক বলেন, “এখনও পর্যন্ত ২৭ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে আরও এক যাত্রীর।”

উল্লেখ্য, মেডিক্যাল এমার্জেন্সি রেসপন্স সেন্টার -এর তথ্য অনুযায়ী, গোটা পাকিস্তানের মধ্যে বালোচিস্তানে সবচেয়ে বেশি পথদুর্ঘটনার খবর পাওয়া যায়। ২০২৪ সালে প্রদেশটির বিভিন্ন অংশে প্রায় ২০ হাজার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫০ জনের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.